কেন্দ্রের দাবি, ৪ কোটির বেশি অসংগঠিত শ্রমিক ‘ই-শ্রম’ পোর্টালে নাম লিখিয়েছেন

মাত্র দুই মাসের মধ্যেই কেন্দ্রীয় শ্রমিক ও কর্মসংস্থান মন্ত্রকের চালু করা ই-শ্রম (e-Shram) পোর্টলে ব্যপক সাড়া মিলল। রবিবারই এক বিবৃতি জারি করে কেন্দ্রীয় মন্ত্রক

Share:

নিজস্ব প্রতিনিধি: মাত্র দুই মাসের মধ্যেই কেন্দ্রীয় শ্রমিক ও কর্মসংস্থান মন্ত্রকের চালু করা ই-শ্রম (e-Shram) পোর্টলে ব্যপক সাড়া মিলল। রবিবারই এক বিবৃতি জারি করে কেন্দ্রীয় মন্ত্রক দাবি করল, এই দুই মাসে চার কোটিরও বেশি অসংগঠিত শ্রমিক ‘ই-শ্রম’ পোর্টালে নাম লিখিয়েছেন। ওই বিবৃতিতে কেন্দ্রীয় শ্রমিক ও কর্মসংস্থান মন্ত্রক আরও জানিয়েছে, নির্মান শ্রমিক, পোশাক উৎপাদনের সঙ্গে জড়িত, মৎসজীবী, হকার, গৃহস্থালি কাজ, কৃষি, প্ল্যাটফর্মের কাজ, পরিবহন শ্রমিক-সহ বিভিন্ন ক্ষেত্রের অসংগঠিত শ্রমিকরা নিজেদের নাম ই-শ্রম পোর্টালে নথিভূক্ত করেছেন। এরমধ্যে অধিকাংশই পরিযায়ী শ্রমিক বলে দাবি কেন্দ্রের।

কেন্দ্রীয় শ্রমিক ও কর্মসংস্থান মন্ত্রক জানিয়েছে, পরিযায়ী শ্রমিক-সহ বিভিন্ন অসংগঠিত ক্ষেত্রের সমস্ত শ্রমিকই এবার ই-শ্রম পোর্টালে নিবন্ধনের মাধ্যমে বিভিন্ন সামাজিক নিরাপত্তা এবং কর্মসংস্থান ভিত্তিক প্রকল্পের সুবিধা নিতে পারবেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, মোট ৪.০৯ কোটি শ্রমিক ই-শ্রম পোর্টালে নাম নথিভূক্ত করেছেন। এর মধ্যে, প্রায় ৫০.০২ শতাংশ সুবিধাভোগী মহিলা এবং ৪৯.৯৮ শতাংশ পুরুষ। ওই বিবৃতিতে কেন্দ্র জানিয়েছে, পুরুষ ও মহিলার সমান অংশীদ্বারিত্ব যথেষ্টই আশাব্যঞ্জক। কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী, ওড়িশা, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, বিহার এবং মধ্যপ্রদেশের শ্রমিকরাই ই-শ্রম পোর্টালে বেশি নাম লিখিয়েছেন। তবে অপেক্ষাকৃত ছোট রাজ্য যেমন, মেঘালয়, মনিপুর, গোয়া এবং চণ্ডিগড় থেকেও ভালো অনুপাতে শ্রমিকরা নাম লিখিয়েছেন।

কেন্দ্রের ই-শ্রম পোর্টাল মূলত অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য কর্মসংস্থান-সহ তাঁদের বিভিন্ন সামাজিক অধিকার, কল্যাণকর প্রকল্প পৌঁছে দেওয়ার কাজ আরও সহজতর হবে। ই-শ্রম মোবাইল অ্যাপ অথবা ওয়েবসাইটে অনলাইন রেজিস্ট্রেশন করতে পারবেন শ্রমিকরা। এই পোর্টালে নাম নথিভূক্ত করার পর শ্রমিকরা একটি ডিজিটাল ই-শ্রম কার্ড পাবেন। এবং মোবাইলে বিভিন্ন কাজের আপডেট পাবেন। পাশাপাশি বিভিন্ন সময় তাঁদের প্রোফাইল ও বিবরণ আপডেট করতে পারবেন। এই ডিজিটাল ই-শ্রম কার্ডে একটি ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর দেওয়া হচ্ছে যা সারা দেশেই গ্রহনযোগ্য। এর ফলে শ্রমিকরা বিভিন্ন রাজ্যে আলাদা আলাদা করে সুযোগ-সুবিধা নিতে পারবেন না।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল