আজ থেকে বদলে গেল টাকা লেনদেনের নিয়ম

জানিয়ে দিল সেন্ট্রাল বোর্ড অব ডাইরেক্ট ট্যাক্সেস

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই:  বৃহস্পতিবার থেকে বদলে গেল টাকা লেনদেনের নিয়ম। ব্যাঙ্ক থেকে এক বছরে টাকা তোলা বা জমার পরিমাণ কারও ২০ লক্ষ টাকা বা তার ওপরে হলে প্যান এবং আধারকার্ডের নম্বর উল্লেখ করতে হবে। ব্যাঙ্ক ছাড়াও কো-অপারেটেভ ব্যাঙ্ক এবং ডাকঘর থেকে টাকা তোলা বা জমার ক্ষেত্রেও এই নিয়ম কার্যকর হবে। সেন্ট্রাল বোর্ড অব ডাইরেক্ট ট্যাক্সেস বৃহস্পতিবার বিবৃতি দিয়ে জানিয়েছে এই নতুন নিয়মের কথা।

বিবৃতিতে বলা হয়েছে, বছরে কারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২০ লক্ষ টাকা হলে আধার কার্ড এবং প্যানকার্ড নম্বরের উল্লেখ করতে হবে। এই নিয়ম যেমন টাকা তোলার ক্ষেত্রে কার্যকর হবে, টাকা জমার ক্ষেত্রেও কার্যকর হবে। কেউ নতুন করে কোনও ব্যাঙ্ক, ডাকঘর, কো-অপারেটিভ ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে গেলে উল্লেখ করতে হবে প্যান এবং আধারকার্ডের নম্বর।

আগে নিয়ম ছিল একদিনে কোনও ব্যক্তি ৫০ হাজার টাকা ব্যাঙ্কে জমা করতে গেলে প্যান এবং আধার কার্ডের নম্বর দেওয়া বাধ্যতামূলক ছিল। বৃহস্পতিবার থেকে সেই নিয়ম বদলে গেল।

এদিকে, বৃহস্পতিবার শেয়ার বাজার কিছুটা হলেও চাঙ্গা ছিল। এদিন সকালে বাজার খোলার সময় বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক ৩৫৩ পয়েন্ট বেড়ে দাঁড়ায়  ৫৪,১০২.৩৬ পয়েন্ট। সূচক বাড়ে নিফটিরও। নিফটির সূচক ১০৪.১ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৬,১২৯.৯০ পয়েন্টে। বেশ কয়েকটি সংস্থার শেয়ার লাভের মুখ দেখেছে। সেই সব সংস্থাগুলি হল টেক মাহিন্দ্রা, নেসলে, এইচডিএফসি ব্যাঙ্ক, এইচডিএফসি।

আরও পড়ুন ইনফোসিসের সিইও পদে সলিল পারেখের মেয়াদ আরও বাড়ল

পুজোর ফুল তুলতে গিয়ে পা পিছলে ২৩ তলা থেকে নীচে পড়ে মৃত্যু বাবা-ছেলের

ভয়ঙ্কর চুরি, ২০ মিনিটে ৬০,০০০ কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নিয়েছে হ্যাকাররা

প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস মনীষা ভানওয়ালার

‘দল চাইলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে দাঁড়াব’, শুভেন্দুর চ্যালেঞ্জ গ্রহণ অভিষেকের

১২ নভেম্বর ৪ রাশির জাতকদের ভাগ্যের দরজা খুলবে, দুহাত ভরে আসবে টাকা

উত্তরপ্রদেশ এটিএসের জালে পাকিস্তানি সন্ত্রাসী নেটওয়ার্কের ৪ সদস্য

রবিতে ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ৯ ঘন্টা মেট্রো পরিষেবা বন্ধ

লাইন মেরামতির জন্য শনি-রবিবার শিয়ালদহ ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ লোকাল ট্রেন

উত্তরাখণ্ডে ১০ বছরে ১৩ বার ভেঙে পড়েছে হেলিকপ্টার, প্রাণ হারিয়েছেন ২১ জন

‘সাহস থাকলে ডায়মন্ড হারবারে ২০২৯-এ ভোটে লড়ুন,’ অভিষেককে চ্যালেঞ্জ শুভেন্দুর

জ্ঞানেশ কুমারের মতো বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধেও ভোট জালিয়াতির অভিযোগ

ঝগড়ার সময়ে শাশুড়ির নাক কামড়ে ছিঁড়ে নিলেন বৌমা! চাঞ্চল্য

বৃষ্টি থেকে বাঁচতে মাথা গুঁজেছিলেন অস্থায়ী ছাউনিতে, বাজ পড়ে একসঙ্গে প্রাণ গেল ছয়জনের