ভোপালে চালু হচ্ছে 5G পরিষেবা, দেশের মধ্যে প্রথম

মধ্যপ্রদেশ সরকারের তরফ থেকে টুইট করে ঘোষণা

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: শিবরাজ্য ভোপাল পেতে চলেছে 5G পরিষেবা। মধ্যপ্রদেশ সরকারের তরফ থেকে টুইট করে এই ঘোষণা করা হয়েছে। তবে কোন টেলকিম সংস্থার হাতে পরিষেবার দায়িত্ব তুলে দেওয়া হবে, সে ব্যাপারে সরকারের তরফ থেকে কিছু বলা হয়নি।

এ বছরের কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বাণিজ্যিকভাবে 5G পরিষেবা ২০২২ সালের শেষদিকে শুরু হবে। টেলিকম দফতর থেকে কয়েকটি শহরে ইতোমধ্যে এই পরিষেবার ট্রায়াল রান দিয়েছে। সেই সব শহরগুলি হল গুরুগ্রাম, বেঙ্গালুরু, কলকাতা, মুম্বই, চণ্ডীগড়, দিল্লি, জামনগর, আহমেদাবাদ, চেন্নাই, হায়দরাবাদ, লখনউ, পুনে এবং গান্ধিনগর। টেলকম দফতরের তালিকায় ভোপাল নেই।

অন্যদিকে, শিবরাজ্যে এই পরিষেবা কারা দেবে, সে ব্যাপারে না এয়ারটেল কিছু জানিয়েছে, না জানিয়েছে জিও এবং ভিইন্ডিয়া। তারা কয়েকটি শহরে এই পরিষেবার ট্রায়াল রান দিয়েছে। পরিষেবা পেতে গেলে কত টাকা দিতে হবে, সে ব্যাপারেও কোনও সংস্থা সুনির্দিষ্টভাবে কিছু জানায়নি। তবে এয়ারটেল জানিয়েছে, খুব বেশি খরচ হবে না। স্পেকট্রাম নিলাম হওয়ার পর বোঝা যাবে এই পরিষেবার জন্য উপভোক্তাদের কত টাকা খরচ করতে হবে।

এয়ারটেলের সিটিও রনদীপ শেখন জানিয়েছেন, “স্পেকট্রাম নিলামে ওঠার পরেই বোঝা যাবে। তবে একটু লক্ষ্য করলে দেখবেন, এখনও পর্যন্ত যে সব টেলিকম সংস্থা এই পরিষেবা দিচ্ছে, তারা খুব বেশি টাকা ধার্য করছে না। ” 5G পরিষেবা শুরু হলে ইন্টারনেট ব্যবহারকারীদের পক্ষে আরও সুবিধে হবে।

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল