উৎসবের মরশুমে জ্বালানির জ্বালায় জনতা!

মহালয়া পার করে আম জনতা দুর্গাপুজোয় মেতে ওঠার প্রস্তুতি শুরু করে দিয়েছে। কিন্তু এরমধ্যেই পরপর বেড়ে চলেছে জ্বালানি তেলের দাম। পরপর চারদিন বাড়ল পেট্রল-ডিজেলের দাম।

Share:

নিজস্ব প্রতিনিধি: মহালয়া পার করে আম জনতা দুর্গাপুজোয় মেতে ওঠার প্রস্তুতি শুরু করে দিয়েছে। কিন্তু এরমধ্যেই পরপর বেড়ে চলেছে জ্বালানি তেলের দাম। পরপর চারদিন বাড়ল পেট্রল-ডিজেলের দাম। শুক্রবার কলকাতায় পেট্রল বিক্রি হচ্ছে ১০৪ টাকা প্রতি লিটার। পুজোর আগেই জ্বালানি তেল ও রান্নার গ্যাসের দামবৃদ্ধি কপালে চিন্তার ভাঁজ ফেলছে রাজ্যবাসীর। শুক্রবার কলকাতায় পেট্রলের দাম বাড়ল ২৯ পয়সা, ফলে দাম হল ১০৪ টাকা ২৩ পয়সা প্রতি লিটার। অপরদিকে ডিজেলের দাম বাড়ল ৩৫ পয়সা। কলকাতায় এদিন ডিজেল বিক্রি হচ্ছে ৯৫.২৩ টাকা প্রতি লিটার। এভাবে বাড়তে থাকলে অচীরেই ডিজেল সেঞ্চুরি পার করে ফেলবে বলে আশঙ্কায় ভুগছেন সাধারণ মানুষ।

এমনিতেই পুজোর মুখে জিনিসপত্রের দাম বাড়ে কিছুটা। এরসঙ্গে জ্বালানি তেলের দাম বাড়ায় শাকসবজি ও মাছের দাম বেড়ে যাওয়ার সম্ভবনা তৈরি হচ্ছে। কারণ শহরতলি ও গ্রাম থেকে সরাসরি কলকাতার বাজারে শাকসবজি পাঠানোর খরচও দিনদিন বাড়ছে। অপরদিকে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম একলাফে অনেকটাই বেড়েছিল দিন কয়েক আগে। ফলে পুজোর সময় রেস্তরাঁ ও ফাস্টফুডের দোকানে খাবারের দামে আঁচ পড়ার আশঙ্কা রয়েছে। রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস প্রথম থেকেই জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারের নীতিকেই দুষছে। এমনিতেই করোনা অতিমারীর ধাক্কায় কাজ হারিয়েছেন অসংখ্য মানুষ, তার সঙ্গে ধারাবাহিকভাবে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি অবস্থা আরও সঙ্গীন করে তুলছে আম জনতার।

আরও শক্তি বাড়িয়ে দক্ষিণবঙ্গের দিকে এগোচ্ছে নিম্নচাপটি! বিকেলে প্রবল দুর্যোগের আশঙ্কা

আজ, সোমবার জল্পেশ মন্দিরে পুজো দেবেন মুখ্যমন্ত্রী

আয়কর জমার সময়ে এই ভুলগুলি করলেই গুণতে হবে মোটা টাকার জরিমানা

‘জিহাদ ও প্রতিরোধ ছাড়া আর কোনও পথ নেই’, হিজবুল্লার পাশে দাঁড়িয়ে বার্তা মোজতবার

বৃষ রাশির জাতকদের জন্য গুরুত্বপূর্ণ সময়, শনির বক্রীতে এই ভুল একেবারেই নয়

শুক্রের কন্যায় গমন, কাঙ্খিত চাকরি দরজায় কড়া নাড়ছে কোন রাশির জাতকদের?

ফুরফুরে মেজাজে শুরু হবে সাপ্তাহিক সোমবার, রাস্তাঘাটে গাড়ি আস্তে চালান, বিপদ… 

‘সমকামীরা সমাজের অংশ, প্রকৃত মর্যাদার দাবিদার,’ বললেন মোহন ভাগবত

অতি গভীর নিম্নচাপের জেরে রবি রাত থেকেই ভাসবে দক্ষিণের দুই জেলা, শহরেও বৃষ্টির পূর্বাভাস

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

যুবকের লালসার শিকার বছর ৬৫-র বৃদ্ধা, ধর্ষণের জেরে জ্ঞান হারালেন নির্যাতিতা

‘সরকারি হাসপাতালে তৃণমূলী কালচার বন্ধ করতে হবে,’ সারপ্রাইজ ভিজিটে গিয়ে বললেন প্রতিমন্ত্রী সুমনা সরকার

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন