চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আরও দামি জ্বালানি, চিন্তায় মধ্যবিত্ত

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: দাম বাড়ল পেট্রোল, ডিজেলের। লিটার প্রতি দুই জ্বালানির দাম বেড়েছে ৮০ পয়সা। রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম ১০০ টাকা ছাড়িয়ে থামল ১০৩.৪১টাকায়। মহার্ঘ হল কলকাতাতেও। রবিবার কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ৮৪ পয়সা বেড়ে হল ১১৩.০৩ পয়সা। ডিজেলের দামও সেঞ্চুরির পথে। লিটার প্রতি ডিজেলের দাম ৮০ পয়সা বেড়ে হল ৯৭.৮২ টাকা। পাঁচ রাজ্যের ভোট শেষ হতেই শুরু হয় পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধি। ২২ মার্চ থেকে এই নিয়ে ১১ বার বাড়ল তেলের দাম। রবিবার পুরনো সমস্ত রেকর্ড ভেঙে কলকাতায় পেট্রলের পৌঁছল সর্বকালীন উচ্চতায়। সব মিলিয়ে পেট্রল ও ডিজেলে লিটার প্রতি মূল্যবৃদ্ধি ৮ টাকা।

এক ঝলকে দেখে নেওয়া যাক কোথায় কী দামে বিক্রি হচ্ছে পেট্রোল ডিজেল

পেট্রোল/ডিজেল

দিল্লি

১০৩.৪১টা

৯৪.৬৭ টা

মুম্বই

১১৮.৪১ টা

১০২.৬৪ টা

চেন্নাই

১০৮.৯৬ টা

৯৯.০৪ টা

কলকাতা

১১৩.০৩ টা

৯৭.৮২ টা

শনিবার কত ছিল দুই জ্বালানির দাম

শনিবার দুই জ্বালানির দাম বৃদ্ধি পায় লিটার প্রতি ৮৪ এবং ৮০ পয়সা। শনিবার এক লিটার পেট্রোলের দাম বেড়ে দাঁড়ায় ১০২.৬১ টাকা। কলকাতায় ১১২.১৯ টাকা এবং ৯৭. ০২ টাকা। বাণিজ্যনগরীতে এক লিটার পেট্রোলের দাম বেড়ে দাঁড়ায় ১১৭.৫৭ টাকা এবং প্রতি লিটার ডিজেলের দাম ১০১.৯৭ টাকা। চেন্নাইতে গতকাল এক লিটার পেট্রোলের দাম ৮৪ পয়সা বেড়ে দাঁড়ায় ১০৮.১৪ টাকা। আর ডিজেলের দাম ৯৮.২৮ টাকা। লাগাতার দুই জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ায় নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি ঘটবে, তা বলাই বাহুল্য।

Published by:

Share Link:

More Releted News:

আসছে Motorola প্রিমিয়াম স্মার্টফোন, কী কী রয়েছে এই ফোনে?

জলের দরে বড় ডিসপ্লের স্মার্ট টিভি কেনার সুযোগ, ধামাকা অফার দিচ্ছে Flipkart

কোকাকোলার আগেই ভারতের কোল্ড ড্রিঙ্ক, ইতিহাসের সাক্ষী ‘আর্ডিস’

ফোন নম্বর ছাড়াই করা যাবে চ্যাট, হোয়াটসঅ্যাপে আসছে বিশেষ ফিচার

দিল্লিতে সিনেমার কায়দায় রোমান্স স্ক্যাম! ‘আই লাভ ইউ’ বললেই ফাঁকা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

হিজাবে অনুমতি, বিন্দি তিলকে বাধা! বিতর্কে পড়ে কী জানালেন লেন্সকার্ট প্রতিষ্ঠাতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ