জ্বালানিতে আগুন, বাড়ল দাম, ১২ দিনে মোট বৃদ্ধি ৭.২০ টাকা

শনিবার দুই জ্বালানির দাম বাড়ল লিটার প্রতি ৮৪ এবং ৮০ পয়সা।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মধ্যবিত্তের নাভিশ্বাস বাড়িয়ে আরও দামি হল তরল সোনা। শনিবার দুই জ্বালানির দাম বাড়ল লিটার প্রতি ৮৪ এবং ৮০ পয়সা। গত ১২ দিনে এই নিয়ে দুই জ্বালানির দাম বাড়ল ৭. ২০ টাকা। দিল্লিতে শনিবার এক লিটার পেট্রোলের দাম বেড়ে হল ১০২.৬১ টাকা। শুক্রবার যা ছিল ১০১.৮১ টাকা। প্রতি লিটার ডিজেলের দাম বেড়ে হল ৯৩.০৭ টাকা। গতকাল যা ছিল ৯৩.৮৭ টাকা।
কলকাতায় শুক্রবার পর্যন্ত লিটার প্রতি পেট্রল এবং ডিজেলের দাম ছিল যথাক্রমে ১০১. ৩৫টাকা এবং ৯৬.২২ টাকা। আর সেটা বেড়ে হয়েছে ১১২.১৯ টাকা এবং ৯৭. ০২ টাকা। বাণিজ্যনগরীতে শনিবার এক লিটার পেট্রোলের দাম বেড়ে হল ১১৭.৫৭ টাকা এবং প্রতি লিটার ডিজেলের দাম বেড়ে ১০১.৯৭ টাকা। চেন্নাইতে এক লিটার পেট্রোল কিনতে গেলে দিতে হবে ১০৮.১৪ টাকা। আর ডিজেলের জন্য দিতে হবে ৯৮.২৮ টাকা।

দীপাবলির সময় পেট্রল ও ডিজেলের উৎপাদন শুল্ক ছাঁটাইয়ের পর দেশে টানা ১৩৭ দিন তেলের দাম অপরিবর্তিত ছিল। তবে পাঁচ রাজ্যের ভোট শেষ হতেই আবার বাড়তে শুরু করেছে পেট্রল-ডিজেলের দাম। শনিবারও পুরনো সমস্ত রেকর্ড ভেঙে কলকাতায় পেট্রলের দাম সর্বকালীন উচ্চতায় পৌঁছেছে।

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল