মাত্র ৩৩৩ টাকা বিনিয়োগে ১৭ লক্ষ টাকা রিটার্ন, কোথায় রয়েছে এই স্কিমের সুবিধা?

ধরুন, যদি আপনার কাছে মাত্র ৩৩৩ টাকা বিনিয়োগে ১৭ লাখ টাকা অর্জনের সুযোগ আসে তখন কী করবেন! কী ভাবছেন তো, এমনটা আবার হয় নাকি?

Share:

নিজস্ব প্রতিনিধি: কম বিনিয়োগে লাখ টাকা পাওয়ার স্বপ্ন কে না দেখেন! ধরুন, যদি আপনার কাছে মাত্র ৩৩৩ টাকা বিনিয়োগে ১৭ লাখ টাকা অর্জনের সুযোগ আসে তখন কী করবেন! কী ভাবছেন তো, এমনটা আবার হয় নাকি? হ্যাঁ, হয়! তবে শুধুমাত্র ভারতীয় পোস্ট অফিস এই। কম টাকায় বেশি অর্থালাভ একমাত্র পোস্ট অফিসের স্কিমগুলোতেই পাওয়া যায়। এক্ষেত্রে নিরাপদ বিনিয়োগ এবং ভাল মুনাফা, ডাকঘরের সরকারি প্রকল্পগুলোর দুটি প্রধান বৈশিষ্ট্য। সরকারের দেওয়া উচ্চ সুদের হার এগুলোর জনপ্রিয়তা আরও বাড়িয়ে দেয়। পোস্ট অফিসের প্রকল্পগুলির সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি হল, ছোট বা বড় যেকোনও বিনিয়োগই সম্পূর্ণ নিরাপদ। সব বয়সের মানুষ এখানে নানারকম স্কিমে বিনিয়োগ করতে পারেন, যেগুলিতে চমৎকার সুদের হারও পাওয়া যায়। পোস্টঅফিসের এমনই একটি জনপ্রিয় স্কিম হল, রেকারিং ডিপোজিট স্কিম, যেখানে দৈনিক মাত্র ৩৩৩ টাকা বিনিয়োগ করলে মেয়াদপূর্তিতে প্রায় ১৭ লক্ষ টাকা মুনাফা অর্জনের সুযোগ পাবেন। কীভাবে এই স্কিমে আবেদন করবেন?

পোস্ট অফিসের এই স্কিমে করা সরকার বিনিয়োগের উপর ৬.৭% সুদ প্রদান করছে। বিনিয়োগকারীরা মাত্র ১০০ টাকা দিয়ে বিনিয়োগ শুরু করতে পারেন। ১০ বছর বয়সীরাও এই অ্যাকাউন্ট খুলতে পারে। তবে তার জন্যে পরিবারকে সাহায্য করতে হবে। এই স্কিমের মেয়াদ হল ৫ বছরের। তবে আপনি চাইলে এটিকে আরও ৫ বছরের জন্য বাড়াতেও পারেন। যদি মাসের ১৬ তারিখের আগে অ্যাকাউন্ট খোলেন, তাহলে প্রথমবার জমার সমপরিমাণ টাকা পরবর্তী মাসগুলির ১৫ তারিখের মধ্যে দিতে হবে। আর যদি ক্যালেন্ডার মাসের ১৬ তারিখ এবং শেষ কার্যদিবসে অ্যাকাউন্ট খোলেন, তাহলে প্রতি মাসের ১৬ তারিখ থেকে শেষ কার্যদিবসের মধ্যে টাকা জমা করতে হবে। আর আপনি যদি মেয়াদপূর্তির পূর্বে অ্যাকাউন্টটি বন্ধ করতে চান, তাহলেও বিশেষ কিছু সুবিধা পাবেন। সেক্ষেত্রে অ্যাকাউন্ট চালু করার তিন বছর পর বন্ধ করতে পারেন। অ্যাকাউন্টধারীর মৃত্যু হলে, মনোনীত অর্থাৎ নমিনিজ ব্যক্তি অ্যাকাউন্টের টাকা ফেরৎ পেতে পারেন, ইচ্ছা করলে তা চালুও রাখতে পারেন।

এছাড়া আপনি যদি, প্রতিদিন ৩৩৩ টাকা এই স্কিমে সঞ্চয় করতে পারেন, তাহলে পাঁচবছর পর আপনি পেয়ে যাবেন ১৭ লক্ষ টাকার মোটা টাকা। হিসাবটি খুবই সহজ। প্রতিদিন এই পরিমাণ টাকা সঞ্চয় করলে, আপনার মাসিক বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে প্রতি মাসে ১০,০০০ টাকা। এর উপর সরকার ৬.৭% সুদ দেবে। ৫ বছর নিয়মিত ৬,০০,০০০ টাকা বিনিয়োগ করলে, আপনার মোট বিনিয়োগ হবে ৬,০০,০০০ টাকা। সঙ্গে আপনি পাচ্ছেন ১.১৩ লক্ষ টাকা সুদ। সুতরাং আপনার কোটার টাকা বেড়ে দাঁড়াবে ৭,১৩,৬৫৯ টাকা। যদি আপনি এটি আরও ৫ বছরের জন্য বাড়িয়ে দেন, তাহলে মোট জমা হবে ১২ লক্ষ টাকা এবং এরপর সুদ বেড়ে হবে ৫,০৮,৫৪৭ টাকা। সুতরাং সব মিলিয়ে টাকার পরিমাণ দাঁড়াবে ১৭,০৮,৫৪৭ টাকা। সুতরাং আপনি যদি ভাবেন, পোস্ট অফিসে টাকা জমাবেন, বা নতুন কোনও স্কিম করবেন, তাহলে দেরি না করে এই স্কিমে টাকা সঞ্চয় করতেই পারেন!

৩ দিন পর উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫

ঘুমন্ত অবস্থায় মহিলার ঘাড় ধরে জঙ্গলে টেনে নিয়ে গেল বাঘ, তারপর…

ব্যাট হাতে তাণ্ডব! ৯১ বলে ২৩৩ রান করে ইন্টারনেটে ঝড় তুললেন অভিষেক শর্মা

রক্তের লেনদেনে লাগাম টানল স্বাস্থ্য দফতর, জারি নতুন গাইডলাইন

Friendship Day-তে নিজের আসল প্রিয় বন্ধুদের সামনে আনলেন শচিন তেন্ডুলকর

বিমার ৪৪ লক্ষ হাতাতে বন্ধুদের সঙ্গে ষড়যন্ত্র করে স্ত্রীকে খুন নরপিশাচ স্বামীর

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

রাস্তায় বালি-পাথর ফেলে রাখলেই মোটা অঙ্কের জরিমানা, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

স্কুল-কলেজে নেশামুক্তির বার্তা দেওয়া হচ্ছে, নতুন প্রকল্পের সূচনা করে জানালেন প্রধানমন্ত্রী মোদি

বিনা ট্রেড লাইসেন্সেই চলছিল টুলু মণ্ডলের ব্যবসা? পুলিশের তদন্তে চাঞ্চল্যকর তথ্য

বীরভূমে ফুচকা খেয়ে মৃত্যু কিশোরীর, অসুস্থ একাধিক গ্রামবাসী

তারকেশ্বর মন্দিরে পুজো দিয়ে শুভেন্দুর ভূয়সী প্রশংসা ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার  

শাহরুখ, সলমানের সিনেমাকে পিছনে ফেলে ভারতে বিপুল আয় ‘স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে’র