বাজারে আসতে চলেছে টাটার নতুন ইলেকট্রিক গাড়ি, দেখলে চোখ ফেরাতে পারবেন না

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি টাটা মোটরসের ইলেকট্রিক গাড়ির ভাণ্ডারে আরও একটি নতুন গাড়ি সংযোজিত হতে চলেছে। এই গাড়িটি টাটার অত্যন্ত জনপ্রিয় Punch এর ইলেকট্রিক ভ্যারিয়েন্ট। যেহেতু টাটার গাড়ি মানেই নিরাপত্তা সুরক্ষার নিশ্চিত গ্যারান্টি, তাই এই পাঞ্চ ইভি-র ক্ষেত্রেও এর ব্যতিক্রম না হওয়ার সম্ভাবনাই প্রবল।

কী-কী সুবিধা রয়েছে গাড়িটিতে?

গাড়িটির দুর্ধর্ষ লুকের সাথে পাওয়া যাচ্ছে খুব শক্ত বডি, যা প্রায় ১,৩৬০ কেজি। গাড়িটিতে আছে নতুন টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম ,যা বর্তমান আইসিই পাঞ্চের তুলনায় বেশ অনেকটা বড়। এছাড়া এই পাঞ্চ ইভিতে নতুন ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ইলেকট্রনিক পার্কিং ব্রেক, রোটারি স্টাইল গিয়ার সিলেক্টর, ওয়্যারলেস চার্জিং প্যাড এবং ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে-এর মতো বৈশিষ্ট্যগুলি থাকবে বলে আশা করছেন গাড়ি বিশেষজ্ঞরা। এছাড়াও থাকছে ক্রুস কন্ট্রোল , হিল হোল্ড কন্ট্রোল (লং রেঞ্জের জন্য ), মাল্টি ড্রাইভ মোড, ব্লাইন্ড স্পট মনিটর , প্রভৃতি আরও অত্যাধুনিক বৈশিষ্ট।

সুত্রের খবর, এই নতুন টাটা পাঞ্চ ইভি টাটা মোটরের জেনারেল ২ ইভি আর্কিটেকচারের উপর ভিত্তি করে তৈরি হচ্ছে। যা পাঞ্চ ইভি-কে একটি বড় ব্যাটারি প্যাক দেবে। জানা গেছে সিঙ্গেল চার্জে গাড়িটি প্রায় ৩৭৫ কিমি পথ অতিক্রম করতে সক্ষম হবে। নিরাপত্তার ক্ষেত্রে টাটা পাঞ্চ ইভিটে থাকছে  ৬টি এয়ারব্যাগ, EBD সহ ABS, ESP, ISOFIX, হিল হোল্ড অ্যাসিস্ট, TPMS, রোল-ওভার মিটিগেশন, ব্রেক ডিস্ক ওয়াইপিং এবং হাইড্রোলিক ফেইডিং ক্ষতিপূরণ সহ বেশ কয়েকটি স্ট্যান্ডার্ড বৈশিষ্ট্য।

পাঞ্চ ইভি-র ভ্যারিয়েন্ট:

জানা গেছে, গ্রাহকেরা ৫ টি আলাদা আলাদা ভ্যারিয়েন্টে গাড়িটি পাবেন। এই পাঁচটি ভ্যারিয়েন্ট হল : স্মার্ট, স্মার্ট প্লাস, অ্যাডভেঞ্চার, এম্পাওয়ার্ড ও এম্পাওয়ার্ড প্লাস। আশা করা যায়, ক্রেতারা ১১.৫০ লক্ষ টাকায় গাড়িটি পাবেন।

কেকেআরের চিন্তা বাড়িয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন অজিঙ্কা রাহানে

পাক সেনা ছাউনিতে আত্মঘাতী জঙ্গি হামলা, নিহত ১৫

জাপানের ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮, এখনও চলছে উদ্ধারকাজ

গ্রিসে ভয়াবহ দাবানল, আগুন নেভাতে গিয়ে প্রাণ হারালেন ৩ দমকলকর্মী

রাস্তার মধ্যে ঘুরে বেরাচ্ছে পাঁচটি কুমির, আতঙ্কে ঘুম উড়ল স্থানীয়দের

ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের জের, মর্মান্তিক পরিণতি তরুণীর!

সকাল থেকেই ঝেঁপে বৃষ্টি শহরে, দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় দুর্যোগের সম্ভাবনা

কন্যা সন্তানের জন্ম দিল ধর্ষণের শিকার ১১ বছরের নাবালিকা, কোথায় ঘটল?

‘ওদের উচিত শিক্ষা দেওয়া হবে’, ট্রাম্পের চরম হুমকির পরেই ইরানের ওপর আমেরিকায় ভয়াবহ হামলা

১ অগস্ট থেকে বদলাচ্ছে ৫ নিয়ম! পকেটে টান পড়বে মধ্যবিত্তের।

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

অবশেষে গ্রেফতার মিনার মণ্ডল, উদ্ধার নগদ টাকা ও সোনা, মোট মূল্য প্রায় ৫০ কোটি

কমনওয়েলথে জোড়া সাফল্য ভারতের, ১০০ মিটার টি-৪৭ ইভেন্টে সোনা জিতলেন দিলীপ গাভিত

নেই আধুনিক সরঞ্জাম, প্রতিযোগিতার বাজারে লুপ্ত হওয়ার পথে ‘মুন্সি গামছা’