স্বাধীন কাশ্মীরের দাবিতে বহুজাতিক সংস্থার পোস্ট ইচ্ছাকৃত, উঠছে প্রশ্ন

প্রথম টুইট করে পাকিস্তান-হুন্ডাই।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: একজন ভুল করতেই পারে। তর্কের খাতিরে ধরে নেওয়া যেতে পারে, সেই ভুল অসাবধনতাবসত হয়ে গিয়েছে। স্বাধীন কাশ্মীরের দাবিতে কাশ্মীর দিবসে একাধিক বহুজাতিক সংস্থার টুইট এখন একটাই প্রশ্ন তুলে দিচ্ছে –  একসঙ্গে সবাই ভুল করল।

কাশ্মীর দিবসে স্বাধীন কাশ্মীরের দাবিতে আন্দোলনকারীদের সমর্থনের বার্তা দিয়ে প্রথম টুইট করে পাকিস্তান-হুন্ডাই। সেই খবর পাঁচকান হতে নানা প্রান্ত থেকে সমালোচনার ঝড় ওঠে। বিতর্কের আগুন প্রশমিত করতে আদাজল খেয়ে মাঠে নামে সংস্থা। বিবৃতি দিয়ে জানিয়ে দেয়, তারা ওই পোস্ট সমর্থন করছে না। ভারতে তারা গত ২৫ বছর ধরে ব্যবসা করছে। ভারতের ভাবাবেগকে তারা সমর্থন করে।

একই দিনে পোস্ট করে কেএফসি। তাদের টুইটের বক্তব্যের সুর এক। পরে তারা আবার এর জন্য দুঃখপ্রকাশ করে। কাশ্মীর দিবসে টুইট করে স্বাধীন কাশ্মীরের দাবিকে সমর্থন জানায় মারুতি সুজুকি, ডোমিনোজের মতো বিখ্যাত সংস্থাও। পিজ্জা হাট-য়ের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্টের বক্তব্য একই। তারা পোস্ট করে ইন্সটাগ্রামে। পোস্টকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হওয়ার পর মারুতি সুজুকির তরফ থেকে দুঃখপ্রকাশ করাও হয়।

একদিনে একসঙ্গে স্বাধীন কাশ্মীরের দাবি জানিয়ে পোস্টকে ঘিরে নানা প্রান্ত থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশ্ন একটাই- একদিনে সবাই ভুল করল। রাজনৈতিকমহল বিষয়টিকে অন্যচোখেই দেখছে। তাদের মতে, কাশ্মীর ইস্যুতে ভারতে সুকৌশলে চাপে রাখতেই তারা স্বাধীন কাশ্মীরের দাবিকে সমর্থন জানিয়ে পোস্ট করেছে। যদিও দিল্লির তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, তারা কাশ্মীর একান্তই ভারতের নিজস্ব বিষয়। এই নিয়ে তৃতীয়পক্ষের প্রয়োজন নেই।

আরও পড়ন কাশ্মীর নিয়ে বিতর্কিত টুইট, ক্ষমা চাইল না হুন্ডাই

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল