রেল কর্মীদের আচ্ছে মাস, পাবেন মোটা টাকা

উপকৃত হবেন ১৪ লাখ রেল-কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মী।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রেলকর্মী এবং অবসরপ্রাপ্ত রেলকর্মীদের জন্য সুখবর।

সপ্তম পে কমিশনের সুপারিশ মেনে চলতি মাসে তাঁরা মোটা অঙ্কের টাকা পেতে চলেছেন। কেন্দ্র ইতোমধ্যে মহার্ঘভাতা ৩১ শতাংশ থেকে বাড়িয়ে করেছে ৩৪ শতাংশ। চলতি মাসের জানুয়ারি থেকে এই মহার্ঘভাতা কার্যকর হবে। মহার্ঘভাতার পাশাপাশি জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ- এই তিন মাসের এরিয়ার একই সঙ্গে তাঁরা পাবেন। রেল মন্ত্রক থেকে প্রত্যেক জোনে এই মর্মে বিজ্ঞপ্তি পাঠিয়ে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তে উপকৃত হবেন ১৪ লাখ রেল-কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মী।

জানা গিয়েছে, রেল বোর্ডের ডেপুটি ডাইরেক্টর (সপ্তম পে কমিশন)জয়কুমার জি সব জোনের জোনাল ম্যানেজারকে চিঠি পাঠিয়ে দিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, রেলকর্মী এবং অবসরপ্রাপ্ত রেলকর্মীদের ডিএ ৩১ শতাংশের পরিবর্তে ৩৪ শতাংশ হারে দিতে হবে। কার্যকর হবে চলতি বছরের ১ জানুয়ারি থেকে। সেই সঙ্গে জানুয়ারি থেকে মার্চ- এই তিন মাসের এরিয়ার (বকেয়া) টাকাও দিয়ে দিতে হবে।

অল ইন্ডিয়া রেলওয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদক শিবগোপাল মিশ্র জানিয়েছেন, রেলের কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের ডিএ-য়ের পাশাপাশি এরিয়ারের টাকাও দিয়ে দিতে বলা হয়েছে। রেল বোর্ডের তরফ থেকে সব জোনের জেনারেল ম্যানেজারের কাছে এই বিষয়ে চিঠিও পাঠিয়ে দেওয়া হয়েছে। রেলকর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের কাছে এটা যে সুখবর, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

উল্লেখ করা যেতে পারে, গত ৩০ মার্চ মোদি ক্যাবিনেট বৈঠকে বসে। বৈঠকে ডিএ বৃদ্ধি নিয়ে আলোচনা হয়। সিদ্ধান্ত নেওয়া হয়, ডিএ ৩১ শতাংশ থেকে বাড়িয়ে ৩৪ শতাংশ করা হবে। করোনার কারণে সরকার মহার্ঘভাতা স্থগিত রাখা হয়েছিল।  

আরও পড়ুন কেন্দ্রীয় সরকারি কর্মীদের আচ্ছেদিন, তিন শতাংশ বাড়ল ডিএ

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল