এই শহরে সমস্ত লোকাল ট্রেনই এসি-তে রূপান্তরিত হবে, কমবে ভাড়াও

ভারতীয় রেল বাণিজ্য নগরীর সমস্ত লোকাল ট্রেনের কামরাই শীততাপ নিয়ন্ত্রিত করার কাজ শুরু করে দিয়েছে। গত দুই বছর ধরেই মুম্বইয়ে কয়েকটি এসি লোকাল ট্রেন চালিয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় রেল বাণিজ্য নগরীর সমস্ত লোকাল ট্রেনের কামরাই শীততাপ নিয়ন্ত্রিত করার কাজ শুরু করে দিয়েছে। গত দুই বছর ধরেই মুম্বইয়ে কয়েকটি এসি লোকাল ট্রেন চালিয়েছে পশ্চিম রেল। তাতে সাফল্যও এসেছে। রেলমন্ত্রক এই সাফল্যে উৎসাহিত হয়ে মুম্বই রেল বিকাশ কর্পোরেশন (MRVC) গঠন করেছে আরও ভালো ও উন্নত পরিষেবা দিতে। এবার এই সংস্থা পরিকল্পনা করেছে মুম্বইয়ে চলাচলকারী সমস্ত লোকাল ট্রেনের কামরাই শীততাপ নিয়ন্ত্রিত করার। সেই মতো মুম্বই রেল বিকাশ কর্পোরেশন ২৮৩টি নতুন এসি লোকাল ট্রেনের রেকের বরাত দিয়েছে। যা ধাপে ধাপে হাতে পাবে পশ্চিম রেল।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এসি লোকাল ট্রেনের ভাড়াও কিছুটা কমানো হতে পারে সাধারণ মানুষদের উৎসাহিত করার জন্য। ওই প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, এসি লোকাল ট্রেনের ভাড়া মেট্রোরেলের ভাড়ার সমতুল করা হবে। পাশাপাশি পশ্চিম রেল সেমি এসি লোকাল ট্রেন চালানোর চিন্তাভাবনাও করছে বলে জানা যাচ্ছে। এই ব্যবস্থায় লোকাল ট্রেনের একটি রেকেই অর্ধেক কামরা এসি এবং বাকি অর্ধেক কামরা নন-এসি থাকবে। তবে আগামীদিনে মুম্বই লোকাল ট্রেন নেটওয়ার্কে সবগুলি ট্রেনই চলবে এসি কামরায়, জানালেন MRVC-র চেয়ারম্যান ও সিইও রবি আগরওয়াল। এরজন্য ২৮৩টি এসি রেক তৈরির বরাত দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের অনুমোদন পাওয়ার পর। তবে কতদিনের মধ্যে এসি লোকাল ট্রেনের রেকগুলি পাওয়া যাবে সেটা জানানো হয়নি রেলের তরফে।

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়