১৫ হাজারের বেশি সস্তায় কিনতে পারবেন Realme GT 7 Pro, কোথায় জানুন

Share:

নিজস্ব প্রতিনিধি :  Realme ফোনপ্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। ফোটোপ্রেমী বা টেকপ্রেমীদের কাছে এটি খুব পছন্দের। বাজার কাঁপানো বড় বড় ফোনের সংস্থাকে এখন বলে বলে গোল দিচ্ছে রিয়েলমি। রিয়েলমির ফোন অত্যন্ত পকেট ফ্রেন্ডলি ব্যবহারকারীদের কাছে। বাজারে Realme GT 8 Pro আসার আগে দাম কমেছে Realme GT 7 Pro-র দাম। ফ্লিপকার্টে দাম কমেছে এই ফোনের।

জানা গিয়েছে, Realme GT 7 Pro ফোনের দাম ছিল ৫৯,০০০ টাকা। এখন সেই ফোনের দামই অনেক কমে গিয়েছে। এই ফোনে ৬৫০০ নিট পিক ব্রাইটনেস ফ্ল্যাগশিপ রয়েছে। পাশাপাশি রয়েছে আল্ট্রা-ফাস্ট চার্জিং ফিচার। কেউ যদি খুব বেশি খরচ না করে একটি হাই-এন্ড গেমিং স্মার্টফোন কিনতে চান, তাহলে এই ফোনটি গুরুত্বপূর্ণ হতে পারে।

জানা যাচ্ছে, Realme GT 7 Pro কমলা রঙের ফোনটি 12GB RAM এবং 256GB স্টোরেজ নিয়ে বিক্রি হচ্ছে ই কমার্স সাইট Flipkart-এ। এই ফোনটি পাওয়া যাচ্ছে ৪৪,৪৯৮ টাকায়। এর অর্থ প্রায় ১৫,৫০১ টাকা সস্তায় পাওয়া যাচ্ছে ফোনটি। পাশাপাশি পুরোনো স্মার্টফোন এক্সচেঞ্জ অফারও রয়েছে। পুরোনো ফোন এক্সচেঞ্জ করলে Realme GT 7 Pro ফোনটির দাম অনেকটাই কমে যাবে। তবে পুরোনো ফোনের মডেল ও অবস্থার ওপরে নির্ভর করবে এটির অফার।

ফিচারের দিকে খেয়াল করলে দেখা যাবে, এই ফোনে রয়েছে 6.78 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে। এটির HDR10+, 120Hz রিফ্রেশ রেট। ডলবি ভিশন সাপোর্ট এবং ৬৫০০ নিট পিক ব্রাইটনেস রয়েছে। স্মার্টফোনটি স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেটে কাজ করে। ক্যামেরার কথা বললে দেখা যাবে ফোনে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। তারমধ্যে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ৫০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স এবং ৮ মেগাপিক্সল আল্ট্রাওয়াইড ক্যামেরা। ফ্রন্টে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের