৭ হাজার টাকা কমল Realme GT 7T-এর দাম! ফিচারস শুনে চমকে যাবেন

Share:

নিজস্ব প্রতিনিধি: ৩০ হাজার টাকার কম বাজেটে নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য বড় সুখবর। জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড Realme তাদের শক্তিশালী Realme GT 7T 5G মডেলে একধাক্কায় ৭,০০০ টাকা দাম কমিয়েছে। ফলে লঞ্চের তুলনায় এখন অনেক কম দামে পাওয়া যাচ্ছে এই ফোন। বড় ব্যাটারি, ফাস্ট চার্জিং, শক্তিশালী প্রসেসর এবং প্রিমিয়াম ডিসপ্লে—সব মিলিয়ে ফোনটি এখন ক্রেতাদের নজরে।

ফোনটি ভারতে লঞ্চ হয়েছিল ৩৪,৯৯৯ টাকা দামে। বর্তমানে Flipkart-এ এই ডিভাইসটি ২৭,৯৯৯ টাকা দামে বিক্রি হচ্ছে। অর্থাৎ সরাসরি ৭,০০০ টাকা ছাড় পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, ব্যাঙ্ক অফার ব্যবহার করলে দাম আরও কমতে পারে। Flipkart Axis Bank কার্ডে পেমেন্ট করলে গ্রাহকরা ১,৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন। পাশাপাশি পুরনো ফোন এক্সচেঞ্জ করলে ১৫,০০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পাওয়া যেতে পারে। তবে এক্সচেঞ্জ ভ্যালু নির্ভর করবে পুরনো ফোনের মডেল ও অবস্থার উপর।

ফিচারের কথা বললে, Realme GT 7T 5G-তে রয়েছে MediaTek Dimensity 8400-Max প্রসেসর, যা 4nm প্রযুক্তিতে তৈরি। সঙ্গে রয়েছে LPDDR5X RAM এবং UFS 4.0 স্টোরেজ, ফলে গেমিং ও মাল্টিটাস্কিং দু’ক্ষেত্রেই ফোনটি দ্রুত পারফরম্যান্স দেয়। ডিসপ্লেতে রয়েছে 6.78 ইঞ্চির AMOLED স্ক্রিন, যার 120Hz রিফ্রেশ রেট এবং 6000 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস রয়েছে। এছাড়া 360Hz টাচ স্যাম্পলিং রেট ও DCI-P3 কালার সাপোর্টও দেওয়া হয়েছে। এই ফোনের সবচেয়ে বড় আকর্ষণ হল 7000mAh বিশাল ব্যাটারি, যা দীর্ঘক্ষণ ব্যাকআপ দিতে সক্ষম। সঙ্গে রয়েছে 120W ফাস্ট চার্জিং, ফলে খুব কম সময়েই ফোন ফুল চার্জ হয়ে যাবে।

ক্যামেরা বিভাগেও রয়েছে চমক। পিছনে আছে 50MP Sony IMX896 প্রাইমারি ক্যামেরা, যার সঙ্গে OIS সাপোর্ট রয়েছে। এছাড়া 8MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা দেওয়া হয়েছে। সেলফির জন্য সামনে রয়েছে 32MP ফ্রন্ট ক্যামেরা। সফটওয়্যারের দিক থেকে ফোনটি চলে Android 15 ভিত্তিক Realme UI 6.0-এ। কোম্পানির দাবি, এতে ৪ বছরের OS আপডেট এবং ৬ বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হবে। পাশাপাশি রয়েছে IP69 রেটিং, যা ফোনকে জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখবে। কম দামে প্রিমিয়াম ফিচার চাইলে Realme GT 7T 5G এখন বাজারের অন্যতম সেরা বিকল্প বলেই মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

‘মা বাঁচাও’, বেওয়ারিশ গরুর বেপরোয়া হামলা থেকে বাঁচতে আর্ত চিৎকার শিশুর

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

মেসিদের প্রিয় খাবার তৈরিতে আর্জেন্টিনা থেকে আমেরিকায় গেল ৫০০ কেজি গরুর মাংস

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের