কমেছে সাবস্ক্রিপশন, ফের কর্মী ছাঁটাই নেটফ্লিক্সে

কমেছে সাবস্ক্রিপশন, আর তাঁর জেরেই কমেছে আয়। ফের কর্মী ছাঁটাই নেটফ্লিক্সে। সংস্থার তরফে নিশ্চিত করা হয়েছে যে তাঁদের দ্বিতীয় দফার কর্মী ছাঁটাই

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কমেছে পেইড সাবস্ক্রিপশন, আর তাঁর জেরেই কমেছে আয়। ফের কর্মী ছাঁটাই নেটফ্লিক্সে। ৩০০ কর্মীকে ছাঁটাই করল দ্বিতীয় দফায় এই সংস্থা। এর আগে ১৫ জন কর্মীকে ছাঁটাই করা হয়েছিল। সংস্থার তরফে নিশ্চিত করা হয়েছে যে এটি তাঁদের দ্বিতীয় দফার কর্মী ছাঁটাইপর্ব। এর আগেও একই কারণে কর্মীদের ছাঁটাই করেছিল। শেয়ার বাজারের ওঠাপড়াও এর পিছনে অনেকাংশে দায়ি। 

পেইড সাবস্ক্রিপশন কমে যাওয়ার ফলে এর অনেক আগেই নেটফ্লিক্সের তরফে খরচ কমানোর চিন্তাভাবনা করা হয়েছিল। বেশিরভাগ কর্মী ছাঁটাইয়ের মত ঘটনা ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রতে। জানা যাচ্ছে যে তাঁদের ১১০০০ কর্মী আছে সেখান থেকে প্রথমে ১৫০ ও পরে ৩০০ জন কর্মী ছাঁটাইয়ের ফলে সংস্থার কর্মশক্তির ২ শতাংশকে প্রভাবিত করেছে।  

সংস্থার তরফে বৃহস্পতিবার এক বিবৃতিতে জানানো হয়েছে, “যদিও আমরা ব্যবসায় উল্লেখযোগ্যভাবে বিনিয়োগ চালিয়ে যাচ্ছি, আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যাতে আমাদের ব্যয়গুলি আমাদের ধীর আয় বৃদ্ধির সাথে সামঞ্জস্যপূর্ণ হয়।” “তাঁরা Netflix এর জন্য যা করেছেন তার জন্য আমরা কৃতজ্ঞ এবং এই অবস্থায় তাঁদের সমর্থন করার জন্য কঠোর পরিশ্রম করছি।”

লাভ ক্ষতির হিসাব নিয়ে আলোচনার সময় নেটফ্লিক্সের তরফে জানানো হয়েছিল যে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের সময় একটি বড়সড় পেইড সাবস্ক্রিপশন খুইয়েছে বলে জানানো হয়েছিল সংস্থার তরফে। যদিও মনে করা হচ্ছে বাজারে আরও অনেক ওটিটি প্ল্যাটফর্মের অবস্থান ও তার সঙ্গে বাণিজ্যিক দৌড়ে পিছিয়ে পড়তে পারে বলেই মনে করছেন অনেকে। অন্যদিকে জানা গিয়েছিল যে এই জায়ান্ট ওটিটির কন্টেন্ট নিয়েও নাকি আপত্তি ছিল কর্মচারীদের একাংশের। তাই তাঁদের এর আগেই হুঁশিয়ারি দেওয়া হয়েছিল যে এই ধরণের আপত্তি তুললে চাকরি থেকে বহিষ্কার  করা হবে। সেই কারণেও পরপর দু’বার এরকম ছাঁটাই পর্ব কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। 

হস্টেলের শৌচালয়ে উদ্ধার স্কুল ছাত্রীর দেহ! খুনের অভিযোগ পরিবারের, চাঞ্চল্য কৃষ্ণনগরে

ভারতের মাটিতে খেলবে না পাকিস্তান, খেলোয়াড়দের নিরাপত্তার স্বার্থে বড় টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার

অটোভাড়ার দিতে গিয়ে পাঠালেন ১৫ হাজার! তারপর যা করলেন চালক, তা ভাইরাল

পরকীয়া সম্পর্কে বাধা হয়ে দাঁড়ানোয় ২ বছরের শিশুকে শ্বাসরোধ করে খুন, গ্রেফতার মা

রিল বানাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, মহানন্দা নদীতে তলিয়ে মৃত ১

পাঞ্জাবে ট্রাক-পিকআপ ভ্যানের মুখোমুখি ভয়ংকর সংঘর্ষ, মৃত ৯, আহত একাধিক

ভাঙড়ে বোমা বিস্ফোরণ কাণ্ড: শওকতই মূল ষড়যন্ত্রকারী, বিবৃতি দিয়ে জানাল এনআইএ

আন্দামান সাগরে প্রাকৃতিক গ্যাস আবিষ্কার করল অয়েল ইন্ডিয়া, এর আসল তাৎপর্য কী?

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

মর্মান্তিক, স্ত্রী-পুত্রের সমাধিস্থল আগলে রাখতে-রাখতেই মৃত্যুর দেশে পাড়ি

সিনেমাতে জাহ্নবীকে পণ্য হিসেবে ব্যবহার! ক্ষমা চাইলেন পেড্ডি’র পরিচালক

‘বিশ্বাসে অরুচি, বন্ধ সুরুচি’, স্বরূপের গ্রেফতারির পর পড়ল পোস্টার