দুরন্ত ঘোষণা জিও’র, AI স্মার্ট চশমা নিয়ে তাক লাগাতে চলেছেন আম্বানি

Share:

নিজস্ব প্রতিনিধি: দারুণ খবর দিল Reliance Jio Industries। সদ্য অনুষ্ঠিত হল তাদের ৪৮ তম বার্ষিক সাধারণ মিটিং (Reliance AGM 2025)। সেখানে ঘোষণা হয়েছে বেশ কিছু। তবে যেটি সবচেয়ে বেশি মুখে মুখে ফিরছে তা হল JioFrames। শোনা যাচ্ছে, এটি নাকি Meta-Ray-ban এর পাশাপাশি একাধিক অন্যান্য কোম্পানির স্মার্ট গ্লাসকে টেক্কা দেবে। এটি কোনও সাধারণ চশমা নয়, বরং স্মার্ট AR ইনেবল্ড আইভিয়ার।

জিওফ্রেম ভয়েস কন্ট্রোল, AI ইন্টিগ্রেশন এবং সিমলেস কানেক্টিভিটির সঙ্গে ডিজাইন করা হয়েছে। এটি মাত্র একটি আইভিয়ার নয়, বরং ভবিষ্যতের ‘পার্সোনাল টেক এসিস্টেন্ট’ মতো কাজ করবে। যখন লঞ্চ হবে তখন বিবিধ ভারতীয় ভাষার সাপোর্ট থাকবে এতে। এই ফিচারের সাহায্যে গ্রাহকরা বেশ কিছু সুবিধা পাবেন। তার মধ্যে অন্যতম হল জিওর মাল্টি ল্যাঙ্গুয়েজ AI ভয়েস অ্যাসিস্ট্যান্টের সঙ্গে সহজে কথা বলতে পারা।

মেটা রে-ব্যান স্মার্ট গ্লাসেস রিভাল এইচডি ছবি তুলতে পারে। এইচডি ভিডিওও ধরে রাখতে পারে। শুধু তাই নয়, এর মাধ্যমে গ্রাহকরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লাইভ স্ট্রিমিংও করতে পারবেন। যারা এই গ্লাস ব্যবহার করবেন তাঁরা এর মাধ্যমে কল করতে, মিটিংয়ে যোগ দিতে এবং গান শুনতেও পারবেন। ভারতে এ জিনিস আগে যে কখনও আসেনি তা একপ্রকার নিশ্চিত।

এই প্রোডাক্টের ঘোষণা করেছেন রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেডের চেয়ারম্যান আকাশ আম্বানি। তিনি বলেছেন, “জিওফ্রেমস মুহূর্তগুলিকে ধারণ করার বাইরেও কাজ করে। বই পড়া থেকে শুরু করতে নতুন কিছু রান্না- সবেতেই এ সাড়া দেবে। শুধু জিজ্ঞাসা করুন, আর ধাপে ধাপে নির্দেশিকা পান। নতুন শহরে ভ্রমণ করলে আপনার আশেপাশের দর্শনীয় স্থানগুলি সম্পর্কেও জানিয়ে দেবেJioFrames।”

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল