ফিউচার গ্রুপের সঙ্গে সম্পর্ক ছেদ রিলায়্যান্সের

প্রথম থেকে এই চুক্তির ব্যাপারে আপত্তি তুলেছিল অ্যামাজন

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ফিউচার গ্রুপের সঙ্গে সম্পর্ক শেষ করল রিলায়্যান্স। শনিবর স্টক এক্সচেঞ্জে দাখিল করা নথিতে সংস্থার এই সিদ্ধান্তের কথা জানিয়ে রিলায়্যান্স কর্তা মুকেশ আম্বানি বলেন, ফিউচার গ্রুপের খুচরো ও পাইকারি ব্যবসা, রসদ, সংস্থার গুদাম হস্তান্তর করা সম্ভব হচ্ছে না। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে সংস্থার তরফ থেকে বলা হয়েছে, অংশীদার ও ঋণদাতাদের মধ্যে ভোটাভুটি হলে ফিউচার রিটেল লিমিটেড হস্তান্তর প্রস্তাবে ভোট দিলেও ঋণদাতারা এর বিরোধিতা করায় এই চুক্তি কার্যকর করা সম্ভব হচ্ছে না।

২০২০-য়ের ২৯ অগাস্ট ফিউচার গোষ্টীর সম্পত্তি নিজেদের হাতে হস্তান্তর করার কথা স্টক এক্সচেঞ্জকে জানিয়েছিল রিলায়্যান্স। প্রস্তাবে বলা হয়েছিল, ২৪, ৭৩১ কোটি টাকার চুক্তি অনুযায়ী রিলায়্যান্সের ভর্তুকি প্রাপ্ত সংস্থা রিলায়্যান্স ভেঞ্চার্স লিমিটেড, রিলায়্যান্স রিটেল, ফ্যাশন লাইফস্টাইল লিমিটিডের হাতে ফিউচার গ্রুপের যাবতীয় সম্পত্তি হস্তান্তর করা হবে। কিন্তু ভোটাভুটিতে তা আটকে যাওয়া স্টক এক্সচেঞ্জকে তাঁরা চুক্তি বাতিল হওয়ার কথা জানিয়ে দিল। এই খবর লেখা পর্যন্ত ফিউচার গ্রুপের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সোমবার শেয়ারবাজারে এর প্রভাব পড়ার সমূহ সম্ভাবনা রয়েছে।

ঋণভারে জর্জরিত ফিউচার গ্রুপ কিনতে চেয়ে আগ্রহ প্রকাশ করেছিল রিলায়্যান্স। কিন্তু প্রথম থেকে এই চুক্তির ব্যাপারে আপত্তি তুলেছিল অ্যামাজন। কারণ, এই সংস্থার সঙ্গে ফিউচার গ্রুপের একটি চুক্তি হয়েছিল। এই চুক্তির আওতায় অ্যামাজনের অনলাইন প্ল্যাটফর্মে ফিউচার গ্রুপের পণ্য বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়। অ্যামাজনের অভিযোগ, তাদের না জানিয়ে রিলায়্যান্স ফিউচার গ্রুপের সঙ্গে চুক্তি করে নিয়ম লঙ্ঘন করেছে।

আরও পড়ুন বন্ধ হতে চলেছে Google-এর কল রেকর্ডিং অ্যাপ

পুজোর মধ্যেই ভোটের বাদ্যি, ষষ্ঠীর দিনেই কোয়েলের ছেড়ে দেওয়া রাজ্যসভা আসনে নির্বাচন

হার্ট অ্যাটাকের সময় বাড়িতে একা? নিজেকে সামলাতে মাথায় রাখুন এই ৪ পদ্ধতি

গনেশ উৎসব চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনা! ফুটন্ত সম্বরের পাত্রে পড়ে মৃত্যু মহিলার

ডেডলাইন শেষ, স্পিকারের নোটিসের জবাব দিতে আরও ৪ সপ্তাহ সময় চাইছেন সুদীপ-কাকলিরা

সুখবর! পুজো পরেই অ্যাকাউন্টে ঢুকবে আবাসের ৬০ হাজার টাকা, পাবেন ৩০ লক্ষ পরিবার

বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পর গুহাতেই সংসার! সন্তানদের নিয়ে ‘পাতালঘরে’ ফিলিস্তিনি পরিবার

আপনার টুথপেস্ট নিরামিষ না আমিষ? একাধিক পণ্যের প্যাকেটে প্রতীক ব্যবহারের নির্দেশ কেন্দ্রের

বিয়েবাড়ি থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, কুলুতে খাদে গাড়ি পড়ে মৃত ৪

প্রথমবার কোচবিহারে শুভেন্দু, জলদাপাড়ায় নামকরণ করবেন দুই হস্তীশাবকের

নিম্নচাপের জেরে সকাল থেকেই বৃষ্টি, আরও বাড়বে দাপট! রাজ্যের কোন কোন জেলায় ভারী বর্ষণ?

টাইফুন ‘দুজুয়ান’-এর তাণ্ডবে বিপর্যস্ত জাপান! ভূমিধসে মৃত ২, নিখোঁজ একাধিক

ভাঙড় কলেজে বিক্ষোভ ও অশান্তির ঘটনায় গ্রেফতার ৪, ধৃতদের আজই পেশ আদালতে

মর্মান্তিক! সরকারি হাসপাতালে এসি বিস্ফোরণে মৃত্যু দুই সদ্যোজাতের

মুকেশ আম্বানির সঙ্গে বৈঠক শুভেন্দুর, বাংলায় বিনিয়োগ বাড়াতে বড় পদক্ষেপে মুখ্যমন্ত্রী