Fake News: এবার গুগল ব্লক করে দিল রাশিয়া

ফেসবুক ও ইন্সটাগ্রামকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধ ঘোষণা করেছে।   

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ফেসবুক, ইন্সটাগ্রামের পর এবার সার্চ ইঞ্জিন গুগল ব্লক করে দিল রাশিয়া। অভিযোগ, রাশিয়ার সেনা অভিযান নিয়ে এই সার্চ ইঞ্জিন মিথ্যে এবং বিভ্রান্তিমূলক খবর প্রচার করছে। ব্লক করার খবর স্বীকার করে গুগল জানিয়েছে, ‘আমরা খবর পেয়েছি রাশিয়ায় অনেকেই গুগল নিউজ, ওয়েবসাইট বা অ্যাপ অ্যাকসেস করতে পারছেন না। এর পিছনে সংস্থার কোনও হাত নেই। রুশবাসী যাতে আমাদের নিউজ বা অ্যাপ ব্যবহার করতে পারে তার জন্য আমাদের তরফ থেকে চেষ্টার খামতি থাকবে না।’

কেন এই সার্চ ইঞ্জিন ব্লক করা হল, সে ব্যাপারে জানাতে গিয়ে মস্কোর তরফ থেকে বলা হয়েছে, ‘আমেরিকার এই অনলাইন নিউজ এজেন্সি ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযান নিয়ে বিভ্রান্তিমূলক, মিথ্যে খবর পরিবেশনে পাশাপাশি কুৎসা চালিয়ে যাচ্ছে। এর একমাত্র উদ্দেশ্য রুশবাসীকে খেপিয়ে তোলা। সে কারণে রাশিয়া গুগল সার্চ ইঞ্জিন ব্লক করার সিদ্ধান্ত নিয়েছে।’

এই ব্যাপারে সুইনবার্ন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বেলিন্ডা বার্নেট জানিয়েছেন, ‘এই সিদ্ধান্ত প্রত্যাশিত। কিয়েভের বিরুদ্ধে মস্কোর সেনা অভিযান নিয়ে রুশবাসীর মনে যাতে নেতিবাচক মানসিকতা তৈরি না হয়, সে কারণে এই সার্চ ইঞ্জিন ব্লক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাশিয়ার বিরুদ্ধে এমনিতে বিশ্ববাসীর একাংশের মনে ক্ষোভ তৈরি হয়েছি। এবার রুশ নাগরিকের মধ্যে পুতিনের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হলে সেটা ব্যুমেরাং হয়ে ফিরতে পারে। তাই, এই রাস্তায় যাওয়া ছাড়া অন্য কোনও উপায় ছিল না।‘

উল্লেখ করা যেতে পারে, মস্কো ইতোমধ্যে ফেসবুক ও ইন্সটাগ্রামকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধ ঘোষণা করেছে।   

আরও পড়ুন ‘সন্ত্রাসী‘ আখ্যা দিয়ে ফেসবুক-ইনস্টাগ্রামকে নিষিদ্ধ করল রাশিয়া

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল