বদলা! এবার ফেসবুককে ‘ব্লক’ করল রাশিয়া

বিশেষজ্ঞদের মতে, রাশিয়ার এমন পদক্ষেপের ফলে আর্থিকভাবে ক্ষতির মুখে পড়বে মার্কিন প্রতিষ্ঠানটি।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: দেশের চারটি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ায় এবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের পথে হাঁটল মস্কো। রাশিয়ার একাংশে ফেসবুককে ব্লক করা হয়েছে। ইউক্রেন যুদ্ধ নিয়ে যাতে আন্তর্জাতিক মাধ্যমের একপেশে ও মিথ্যা সংবাদ দেশের সাধারণ মানুষের কাছে না পৌঁছতে পারে তার জন্যই এমন ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি করেছেন ক্রেমলিনের এক মুখপাত্র। বিশেষজ্ঞদের মতে, রাশিয়ার এমন পদক্ষেপের ফলে আর্থিকভাবে ক্ষতির মুখে পড়বে মার্কিন প্রতিষ্ঠানটি।

রাশিয়ার সঙ্গে ইউক্রেনের সঙ্ঘাত শুরুর পরেই সরকারি মালিকানাধীন চারটি সংবাদমাধ্যমের বিজ্ঞাপন কিংবা প্ল্যাটফর্ম ব্যবহার করে অর্থ আয়ের সকল উৎস বিশ্বব্যাপী বন্ধ করার ঘোষণা দেয় ফেসবুক। ওই চারটি সংবাদমাধ্যম হলো, আরআইএ নিউজ এজেন্সি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জেভদজা টিভি এবং গেজেটা ডটআরইউ এবং লেনটা ডটআরইউ। ওই চার ওয়েবসাইটের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য ফেসবুক কর্তৃপক্ষকে অনুরোধ জানান ‎রাশিয়ার যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা। কিন্তু মার্কিন প্রশাসনের ভয়ে রাশিয়ার অনুরোধে সাড়া দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেনি ফেসবুকের শীর্ষ আধিকারিকরা। আর তার পরেই সামাজিক যোগাযোগমাধ্যমের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার পথে হাঁটে রুশ কর্তৃপক্ষ।

রাশিয়ার নিষেধাজ্ঞা নিয়ে মুখ খুলেছেন মেটার আন্তর্জাতিক গণযোগযোগ বিষয়ক প্রধান নিক ক্লেইগ। টুইটারে তিনি লিখেছেন, ‘রাশিয়ার চারটি রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদমাধ্যমের ফেসবুকে পোস্ট করা কনটেন্টের স্বাধীন ফ্যাক্ট চেকিং এবং লেবেল দেওয়া বন্ধ করার দাবি করেছে রুশ কর্তৃপক্ষ। আমরা তা প্রত্যাখ্যান করায় তারা আমাদের পরিষেবা সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে।‎”

অর্থ ও কথার ওপর নিয়ন্ত্রণ রাখুন, একটি ভুল বিপদে ফেলতে পারে ৫ রাশির জাতকদের

বছরের শেষ সূর্যগ্রহণ শ্রাবণে, পাহাড়সম দুঃখ নেমে আসবে ২ রাশির জাতকদের জীবনে

আজকের রাশিফলঃ জীবনসঙ্গীর সঙ্গে বেশি বেশি করে সময় কাটান, খারাপ চিন্তা ভাবনা দূর হবে..

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়