নতুন বছরের শুরুতেই ২০ হাজার টাকা পর্যন্ত বেতন বাড়তে পারে সরকারি কর্মীদের!

নতুন বছর কী সুখবর নিয়ে আসছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের? হিসেব অন্তত তাই বলছে। সবকিছু ঠিকঠাক থাকলে, নতুন বছরের শুরুতে মহার্ঘ ভাতা

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন বছর কী সুখবর নিয়ে আসছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের? হিসেব অন্তত তাই বলছে। সবকিছু ঠিকঠাক থাকলে, নতুন বছরের শুরুতে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধির ফলে কর্মচারীদের বেতনের ব্যাপক বৃদ্ধি হতে পারে। একাধিক মহলের দাবি, কেন্দ্রীয় সরকার আবারও কর্মীদের মহার্ঘ ভাতা বাড়াতে পারে।

সাধারণত প্রতি বছর দু’বার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়ানো হয়। সর্বভারতীয় সংবাদমাধ্যমে একাধিক প্রতিবেদন অনুযায়ী আগামী বছরের শুরুতেই সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ৩ শতাংশ ডিএ বা মহার্ঘ ভাতা বাড়ানো হতে পারে। এর জেরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মাসিক বেতন ২০ হাজার টাকা পর্যন্ত বাড়তে পারে।

করোনা অতিমারীর সময় ২০১৯-২০ অর্থবর্ষে কর্মচারীদের দীর্ঘদিন ডিএ দেয়নি কেন্দ্র। কিন্তু চলতি বছরে দুবার ডিএ বৃদ্ধির ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। ২০২১-এর জুলাই মাসে ডিএ বৃদ্ধির ফলে ডিএ ১৭ শতাংশ থেকে বেড়ে ২৮ শতাংশ হয়। পরে আরও ৩ শতাংশ ডিএ বাড়ায় কেন্দ্র, ফলে তা ৩১ শতাংশে পৌঁছে যায়। এবার আগামী বছরের শুরুতে যদি আরও ৩ শতাংশ মহার্ঘ্য ভাতা বাড়ানো হয়, তবে তা পৌঁছবে ৩৪ শতাংশে। এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের প্রায় ২০,০০০ টাকা পর্যন্ত বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে দাবি ওয়াকিবহাল মহলের

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল