নতুন রূপে, নতুন ফিচার নিয়ে বাজারে হাজির Samsung Galaxy M55s 5G, দাম শুরু 19,999 টাকা থেকে 

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রযুক্তি দুনিয়ায় সাড়া ফেলে দেওয়া Samsung সম্প্রতি ভারতে তাদের নতুন M সিরিজের স্মার্টফোন (Smartphone), Galaxy M55s 5G লঞ্চ করেছে। এই ফোনটি 6.7 ইঞ্চির FHD+ 120Hz AMOLED ডিসপ্লে নিয়ে এসেছে, যা চমৎকার ভিজ্যুয়াল অভিজ্ঞতা প্রদান করবে। ফোনটিতে রয়েছে Qualcom Snapdragon 7 Gen 1 প্রসেসর, যা ব্যবহারকারীদের জন্য দুর্দান্ত পারফরম্যান্স দিতে আশাবাদী।

ফোনটির ক্যামেরা সিস্টেমও বেশ আকর্ষণীয়। পেছনের দিকে রয়েছে 50 Megapixel-এর প্রধান ক্যামেরা, যা 1.5˚ OIS এবং VDIS প্রযুক্তি কম্পনহীন ছবি ও ভিডিও তুলতে সাহায্য করবে। এছাড়াও রয়েছে 8 Megapixel-এর আল্ট্রা-ওয়াইড এবং 2 Megapixel-এর ম্যাক্রো ক্যামেরা। সেলফির জন্য আছে 50 Megapixel-এর ফ্রন্ট ক্যামেরা, যা উচ্চমানের সেলফি তুলতে সক্ষম।

Galaxy M55s 5G, Android 14 এবং Samsung-এর One UI 6-এ চলে, এবং Samsung এই স্মার্টফোনের জন্য 4টি Android আপডেট ও 5 বছরের সিকিউরিটি আপডেটের প্রতিশ্রুতি দিয়েছে। নিরাপত্তার জন্য এতে Samsung Knox Vault প্রযুক্তি রয়েছে, যা হার্ডওয়্যার ভিত্তিক নিরাপত্তা প্রদান করবে।

ফোনটিতে রয়েছে 5000 mAh ব্যাটারি, যা 45 Watt ফাস্ট চার্জিং সমর্থন করে, তবে বাক্সের মধ্যে চার্জার পাবেন না। অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডলবি অ্যাটমস সাউন্ড, 5G সাপোর্ট এবং Bluetooth 5.3।

Samsung Galaxy M55s 5G-এর মূল্য শুরু হচ্ছে 19,999 টাকা থেকে (8GB + 128GB মডেল) । 8GB + 256GB মডেলটির মূল্য 22,999 টাকা। এছাড়াও, নির্দিষ্ট ব্যাংকের কার্ডে 2000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে, যার ফলে প্রাথমিক মূল্য দাঁড়াচ্ছে 17,999 টাকা। এই ফোনটি 26 সেপ্টেম্বর থেকে Amazon.in, Samsung India অনলাইন স্টোর এবং খুচরা দোকানে পাওয়া যাবে।

 

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

অসমের কাজিরাঙাতে মিনি বাসের সঙ্গে ট্রাকের সংর্ঘষ, নিহত ১৬

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের