অবশেষে ঘুরে দাঁড়াল শেয়ারবাজার, লক্ষ্মীবারে ‘লক্ষ্মীলাভ’ বিনিয়োগকারীদের

এদিন এক লাফে ৫০৩ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। ফলে ফের ৫৪ হাজারের ঘরে পৌঁছেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: টানা তিনদিন পরে বৃহস্পতিবার ঘুরে দাঁড়াল শেয়ারবাজার। লক্ষ্মীবারেই লক্ষ্মীলাভ হল বিনিয়োগকারীদের। প্রথম তিনদিনে যতটা ক্ষতির মুখে পড়েছিলেন, তার অন্তত সিংহভাগই পুষিয়ে নিতে পেরেছেন। এদিন এক লাফে ৫০৩ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। ফলে ফের ৫৪ হাজারের ঘরে পৌঁছেছে। আর নিফটি বেড়েছে ১৪৪ সূচক। ধস সামলে আগের দিনের চেয়ে শেয়ারবাজার ঊর্ধ্বমুখী হওয়ায় বিনিয়োগকারীদের ঠোঁটের কোনে হাসি ফুটেছে।

চলতি সপ্তাহের প্রথম দিন অর্থা‍ৎ সোমবার ট্র্যাডিশন মেনেই পতনের সাক্ষী থেকেছিল শেযারবাজার। মঙ্গলবার ও বুধবারও বাজারে ধস নেমেছিল। দুদিনে ৫৪০ সূচক হারিয়েছিল সেনসেক্স। আর তার ফলে ৫৪ হাজারের ঘর থেকে এক  ধাক্কায় নেমে গিয়েছিল ৫৩ হাজারের ঘরে। টানা তিনদিন ধরে বাজার নিম্নমুখী হওয়ায় বিনিয়োগকারীদের দুই লক্ষ কোটি টাকার লোকসান হয়েছিল।

এদিন সকালে বাজার খোলার ঘন্টা দেড়েকের মধ্যেই হু-হু করে নামতে থাকে য় সেনসেক্স। বেলা এগারোটা নাগাদ ২৫০ পয়েন্ট খুঁইয়ে সাড়ে ৫৩ হাজারের নিচে নেমে যায় সেনসেক্স। ফলে বিনিয়োগকারীদের কপালে চিন্তার ভাঁজ গভীর হতে থাকে। যদিও দুপুরের পরেই চিত্রটে বদলে যায়। পতনের ধাক্কা সামলে ঘুরে দাঁড়ায় বাজার। শেষ পর্যন্ত বাজার বন্ধের সময়ে ৫০৩ দশমিক ২৭ সূচক বেড়ে সেনসেক্স দাঁরায় ৫৪ হাজার ২৫২ দশমিক ৫৩ পয়েন্টে। আর ১৪৪ দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ১৭০ দশমিক ১৫ পয়েন্টে বন্ধ হয় নিফটি। এদিন তথ্যপ্রযুক্তি, ধাতব, বিদ্যু‍ৎ ও ব্যাঙ্কিং সেক্টরের সঙ্গে জড়িত সংস্থাগুলি লাভের মুখ দেখেছে। সবচেয়ে বেশি লাভ করেছে টাটা স্টিলের শেয়ার। একদিনে দাম বেড়েছে ৫২ টাকা ৯০ পয়সা। আর লোকসানের মুখ দেখতে হয়েছে আইটিসি’কে। সংস্থার শেয়ার দর আগের দিনের চেয়ে ছয় টাকা কমেছে।

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের