Ukraine: একদিনে বাজার থেকে গায়েব লক্ষ কোটি

সূচক পড়ে ২৭০০ পয়েন্ট

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: সূচকের পতন দিয়ে বাজার শুরু। বাজার বন্ধের সময়েও সূচক পতনের সাক্ষী রইল দালাল স্ট্রিট। বাজার থেকে একদিনে গায়েব লক্ষ কোটি টাকা। বাজার বন্ধের সময় বম্বে স্টক এক্সচেঞ্জের(Sensex) সূচক ২৭০০ পয়েন্ট নেমে দাঁড়ায় ৫৪, ৫২৯ তে। সূচক পড়ে নিফটিরও। বাজার বন্ধ সময়ে নিফটির সূচক ৮১৫. ৩০ পয়েন্ট নীচে নেমে দাঁড়ায় ১৬, ৩০০ পয়েন্টে। এদিন সব থেকে বেশি ক্ষতির মুখ দেখেছে টাটা মোটর্স। এক ধাক্কায় তাদের শেয়ারের দাম ১০.২৮ শতাংশ পড়ে যায়। কার্যত কোনও সংস্থার শেয়ার এদিন লাভের মুখ দেখেনি।
সাত সকালেই বিশ্ব জেনে যায়, ইউক্রেনে রে রে করে ঢুকে পড়েছে রুশ সেনা। আর সেই খবরের জেরে দালাল স্ট্রিটে একের পর এক শেয়ারের (Sensex) দাম পড়তে শুরু করে। সূচক (Sensex) পতনের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামও চড়চড়িয়ে বেড়েছে। সকালে এক ব্যারেল অপরিশোধিত তেলের দাম ছিল ৯৪ ডলার। আর দুপুরের মধ্যেই সেটা ১০০ ডলার ছাড়িয়ে যায়। তেলের দাম বৃদ্ধির পাশাপাশি সোনার দামও এক ধাক্কায় অনেকটাই বেড়ে যায়। স্বাভাবিকভাবেই মধ্যবিত্তের মাথায় হাত। বাজার বিশেষজ্ঞরা মনে করছে, আপাতত বাজার চাঙ্গা হওয়ার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। করোনাকালে শেয়ারবাজার জুড়ে ছিল মন্দা। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় অনেকেই মনে করছিলেন বাজার এবার কিছুটা হলেও ঘুরে দাঁড়াবে। কিন্তু সাত সকালে ইউক্রেনে রুশ আগ্রাসনের খবর ছড়িয়ে পড়তেই বিনিয়োগকারীরা রীতিমতো চিন্তায় পড়ে।

আরও পড়ুন তেলের দাম ছাড়িয়ে গেল ব্যারেল প্রতি ১০০ ডলার, উর্ধ্বমুখী সোনাও

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল