Ukraine: রুশ আগ্রাসনের জেরে দালাল স্ট্রিটে রক্তক্ষরণ, মহার্ঘ তরল সোনা

এক ধাক্কায় প্রায় দেড় হাজার পয়েন্ট পড়ে যায়

Share:

নিজস্ব প্রতিনিধি: ইউক্রেনে রুশ আগ্রাসনের জেরে দালাল স্ট্রিটে রক্তক্ষরণ। বৃহস্পতিবার বাজার খুলতেই মুম্বইয়ের শেয়ার (Sensex) সূচকের পতন শুরু হয়। বাজার খোলার সময় দালাল স্ট্রিটের সূচক (Sensex) এক ধাক্কায় প্রায় দেড় হাজার পয়েন্ট পড়ে যায়। ১৪৫৮ পয়েন্ট কমে তা এসে দাঁড়ায় ৫৫,৭৭৪-এ।

সূচক পড়ে নিফটিরও (Nifty)। সকাল সাড়ে নটার সময় নিফটির সূচক ৪১৬ পয়েন্ট পড়ে দাঁড়ায় ১৬, ৬৪৬ পয়েন্টে। রক্তক্ষরণের ফলে বেশ কয়েকটি বড় সংস্থার শেয়ারের দাম পড়ে যায়। দাম কমে এয়ারটেল, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, টেক মাহিন্দ্রা এবং ভারতীয় স্টেট ব্যাঙ্কের।

রক্তক্ষরণের সাক্ষী শুধু ভারতের শেয়ারবাজারে নয়, এশিয়ার অন্যান্য শেয়ারবাজারো সাক্ষী ছিল পতনের।  জাপানের নিক্কেই-এর পতন হয়েছে ২.১৭ শতাংশ, দক্ষিণ কোরিয়ার কোসপি নেমেছে ২.৬৬ শতাংশ। শেয়ার সূচকের পতনের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় ব্যারেল প্রতি ১০০ ডলার স্পর্শ করে। আট মাসের মধ্যে যা সর্বোচ্চ।

বিশ্বকে চমকে দিয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রাশিয়া। বোমা আর গুলির শব্দে কেঁপে ওঠে রাজধানী কিয়েভ। ইউক্রেনের অন্যান্য প্রান্তেও পুরোদস্তুর সেনা অভিযান শুরু করে দিয়েছে রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট বাইডেন জানিয়ে দিয়েছেন, রাশিয়াকে এর জন্য চরম মূল্য দিতে হবে। কড়া ভাষায় রুশ আগ্রাসনের নিন্দা করেছে আমেরিকার মিত্র দেশ। নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠক ডেকেছে। গতকালই ইউক্রেনের বিদ্রোহীরা রাশিয়ার কাছে সামরিক সাহায্য চেয়েছিল বলে খবর। এই আবেদনের পরই মাঠে নেমে পড়ল মস্কো। যদিও রাশিয়ার কাছে মধ্যরাতে যুদ্ধ থেকে বিরত থাকার আবেদন জানিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। জানান, তিনি একাধিকবার পুতিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু অপরদিক থেকে কোনও উত্তর আসেনি। 

আরও পড়ুন সপ্তাহের শুরুতে ফের ধাক্কা শেয়ারবাজারে, নিম্নমুখী সোনার দাম-ও

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল