ফের পতন শেয়ারবাজারে, নিম্নমুখী সোনার দামও

১৪৫ দশমিক ৩৭ সূচক হারিয়ে ৫৭ হাজার ৯৯৬ দশমিক ৬৮ পয়েন্টে বন্ধ হয় সেনসেক্স। 

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ২৪ ঘন্টা স্থায়ী হলো না স্বস্তি। মঙ্গলবার ঘুরে দাঁড়িয়েছিল শেয়ারবাজার। কিন্তু বুধবার ফের পতন। ১৪৫ দশমিক ৩৭ সূচক হারিয়ে বাজার বন্ধের সময় সেনসেক্স দাঁড়িয়েছে ৫৭ হাজার ৯৯৬ দশমিক ৬৮ পয়েন্টে। সেনসেক্সের পাশাপাশি ধাক্কা খেয়েছে নিফটি৫০-ও। ৩০ দশমিক ৩০ সূচক হারিয়ে ১৭ হাজার ৩২২ দশমিক ৩০ পয়েন্টে বন্ধ হয়েছে।

শেয়ারবাজার যেমন নিম্নমুখী, তেমনই এদিন সোনার দামেও পতন ঘটেছে। আগের দিনের তুলনায় ২২ ক্যারেটের সোনার দাম প্রতি ১০ গ্রামে কমেছে ২০০ টাকা। যার ফলে ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ৪৬ হাজার ২০০ টাকা। ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে কমেছে ২২০ টাকা। যার ফলে ২৪ ক্যারেটের সোনার দাম দাঁড়িয়েছে ৫০ হাজার ৪০০ টাকা। শেয়ারের দামে পতন ঘটায় বিনিয়োগকারীদের কপালে চিন্তার ভাঁজ গভীর হলেও সোনার দাম কমে যাওয়ায় সাধারণ মধ্যবিত্তের মুখে হাসি ফুটেছে।

সপ্তাহ শুরুর দিন সোমবার এক ধাক্কায় ১৭০০-র বেশি সূচক খুইয়েছিল সেনসেক্স। বাজার থেকে রাতারাতি উধাও হয়ে গিয়েছিল সাড়ে আট লক্ষ টাকা। যদিও মঙ্গলবার সেই ধাক্কা সামলে উঠেছিল বাজার। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ থেকে রাশিয়া পিছু হঠায় এদিন শেয়ারবাজার ঊর্ধ্বমুখী হবে বলে আশায় ছিলেন বিনিয়োগকারী ও বাজার বিশেষজ্ঞরা। কিন্তু বাজার খোলার পরে হতাশ হতে হয় তাঁদের। সকাল এগারোটা নাগাদ সেনসেক্স ৫৮ হাজারের গণ্ডির নিচে নেমে যায়। তার পরে বাজার কিছুটা চড়লেও শেষপর্যন্ত পতনের ধাক্কা সামলাতে পারেনি। ১৪৫ দশমিক ৩৭ সূচক হারিয়ে ৫৭ হাজার ৯৯৬ দশমিক ৬৮ পয়েন্টে বন্ধ হয় সেনসেক্স। 

আজকের রাশিফল: কাছের মানুষকে বিশ্বাসের আগে সাবধান, ভাগ্যের দরজা খুলবে কার?

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের