আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ধাক্কা সামলে ফের ঊর্ধ্বমুখী শেয়ারবাজার, সেনসেক্স বাড়ল ১,৭৩৬ সূচক

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: সপ্তাহের প্রথমদিনেই তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ধসে গিয়েছিল শেয়ারবাজার। একদিনে ১৭০০-র বেশি সূচক হারিয়েছিল সেনসেক্স। একদিনে বাজার থেকে গায়েব হয়ে গিয়েছিল সাড়ে আট লক্ষ কোটি টাকা। ফলে বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে পড়েছিলেন। যদিও সপ্তাহের দ্বিতীয়দিন স্বস্তি পেলেন বিনিয়োগকারীরা। ধাক্কা সামলে ফের ঊর্ধ্বমুখী হলো বাজার। একদিনে ১৭৩৬ সূচক বাড়ল সেনসেক্স। পাশাপাশি নিফটিও ছিল ঊর্ধ্বমুখী। গাড়ি, তথ্যপ্রযুক্তি, ব্যাঙ্কিংক্ষেত্রের সংস্থাগুলির শেয়ারদর বেড়েছে।

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যে কোনও মধ্যে যুদ্ধ বাঁধতে পারে এমন আশঙ্কায় গত কয়েকদিন ধরেই শেয়ারবাজারে অস্থিরতা চলছে। সেই অস্থিরতায় একদিন শেয়ারবাজার ঊর্ধ্বমুখী তো পরের দিন নিম্নমুখী। ফলে বিনিয়োগকারীরাও অনেকটা দোলাচলে রয়েছেন। এদিন সকালে বাজার খোলার সঙ্গে সঙ্গেই চড়তে থাকে শেয়ার। লাফিয়ে বাড়তে থাকে বেশ কিছু ক্ষেত্রের শেয়ারের দর। বিশেষ করে গাড়ি, তথ্যপ্রযুক্তি, রিয়েলটি, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ও ক্রেতা ভোগ্যপণ্যের সংস্থাগুলির উপরে আস্থা দেখিয়েছেন বিনিয়োগকারীরা। সবচেয়ে বেশি বেড়েছে টাটা মোটরসের শেয়ারের দাম। একদিনেই সংস্থার শেয়ারের দাম বেড়েছে ৩২ টাকা ৫৫ পয়সা। সবচেয়ে ধাক্কা খেয়েছে ওষুধ শিল্প। অন্যতম ওষুধ প্রস্তুতকারী সংস্থা সিপলা’র শেয়ারের দাম এক ধাক্কায় ৩৩ টাকা ৫ পয়সা কমেছে।

দিনের শেষে এক হাজার ৭৩৬ দশমিক ২১ সূচক বেড়ে সেনসেক্স বন্ধ হয়েছে ৫৮ হাজার ১৪২ দশমিক শূন্য পাঁচ পয়েন্টে। আর নিফটি৫০ বেড়েছে ৫০৯ দশমিক ৬৫ সূচক। ১৭ হাজারের গণ্ডি ছাড়িয়ে বাজার বন্ধের সময় নিফটি৫০ দাঁড়িয়েছে ১৭ হাজার ৩৫২ দশমিক ৪৫ পয়েন্টে।

Published by:

Share Link:

More Releted News:

সন্ধ্যা নামতেই এক ধাক্কায় ৯,৭০০ টাকা কমল রুপোর দাম, সস্তা সোনাও

৫ মাস রিচার্জের দরকার নেই, BSNL-এর এই সস্তা প্ল্যান জানলে অবাক হবেন

টাওয়ার নাকি ডেজার্ট এয়ার কুলার, কোনটি আপনার জন্য ভাল, জেনে নিন

৯,৪০০ অ্যাকাউন্ট বন্ধ করল হোয়াটসঅ্যাপ, কারণ কী?

পাম্পে উপচে পড়ছে ভিড়, বুধবার ভোট মিটলেই দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের?

বিরাট সঙ্কটে এয়ার ইন্ডিয়া-ইন্ডিগো, দেশজুড়ে বন্ধ হতে পারে উড়ান পরিষেবা!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ