টানা তিন দিন নিম্নমুখী শেয়ারবাজার, বিনিয়োগকারীদের কপালে চিন্তার ভাঁজ

রিলায়েন্স এবং টাটা কনসালটেন্সি সার্ভিসের (টিসিএস) শেয়ার দর অনেকটাই কমেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: সপ্তাহের প্রথম দিনেও ঘুরে দাঁড়াতে পারল না শেয়ারবাজার। উল্টে একদিনে আরও ৯.৩৭ সূচক হারিয়ে ৬৩ হাজারের গণ্ডির নিচেই থমকে দাঁড়াল। টানা তিনদিন ধরে সেনসেক্স গোঁত্তা খেয়ে পড়ায় বিনিয়োগকারীদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। রিলায়েন্স এবং টাটা কনসালটেন্সি সার্ভিসের (টিসিএস) শেয়ার দর অনেকটাই কমেছে।

গত বুধবার সর্বকালীন রেকর্ড গড়ার পরে বৃহস্পতিবার মুখ থুবড়ে পড়েছিল শেয়ারবাজার। শুক্রবার একদিনে ২৫৯ দশমিক ৫২ সূচক হারিয়ে ৬২,৯৭৯.৩৭ সূচকে বন্ধ হয়েছিল সেনসেক্স। আর ১০৫.৭৫ পয়েন্ট খুঁইয়ে ১৮,৬৬৫.৫০ সূচকে দাঁড়িয়েছিল নিফটি। ৬৩ হাজারের গণ্ডির নিচে চলে যাওয়ায় বিনিয়োগকারীরা সোমবার বাজারের দিকে হা-পিত্যেশ নয়নে তাকিয়েছিলেন। কিন্তু আগের দিন বাজার বন্ধের চেয়ে সামান্য কম সূচক নিয়ে লেনদেন শুরু করেছিল সেনসেক্স। বেলা তিনটে নাগাদ ৬৩ হাজার ৩০ সূচকে পৌঁছে গিয়েছিল। তাতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন বিনিয়োগকারীরা। কিন্তু শেষ আধ ঘন্টায় ফের হুড়মুড়িয়ে নিচের দিকে নামতে থাকে সেনসেক্স। শেষ পর্যন্ত ৯.৩৭ সূচক হারিয়ে ৭২ হাজার ৯৭০ সূচকে বন্ধ হয় সেনসেক্সের ঝাঁপ। নিফটি অবশ্য ২৫.৭০ সূচক ঊর্ধ্বমুখী হয়ে ১৮ হাজার ৬৯১ দশমিক ২০ পয়েন্ট নিয়ে বন্ধ হয়।

এদিন বাজারে অটো, ফার্মা, এফএমসিজি, কনজিউমার ডুরাবেল এবং মেটাল সেক্টরের শেয়ারের দর ছিল ঊর্ধ্বমুখী। আদানি এন্টারপ্রাইজেস, সিপলা ফার্মা, হিরো মোরকর্প-সহ একাধিক সংস্থার শেয়ার দর সামান্য বেড়েছে। তবে রাষ্ট্রায়ত্ত এনটিপিসি, রিলায়েন্স ও টিসিএসের শেয়ার দর কমেছে।

যশোর রোডে গাছের ডাল ভেঙে নিহত যুবকের পরিবারকে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ রাজ্যের

সহজেই কমবে শরীরের বাড়তি চর্বি! বানিয়ে নিন ১০টি সুষম ও প্রোটিনসমৃদ্ধ নৈশভোজ

পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজাতে নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

রাহু-চন্দ্রের ভয়ঙ্কর গ্রহণ যোগ, আগামী কয়েকদিন সাবধানে থাকুন ৩ রাশির জাতকরা

১৮ বছর বাদে বাড়ি ফিরলেন ‘মৃত’ দাদা, ভূত দেখার মতো চমকে উঠলেন ভাই

প্রেমের মর্মান্তিক পরিণতি! বিয়ের ৩ বছরের মাথায় তরুণীর রহস্যমৃত্যু, চাঞ্চল্য হরিণঘাটায়

এসআইআর পর্বে নাম বাদ গেলেই রেশন বন্ধ করা যাবে না, নির্দেশ হাইকোর্টের

দত্তপুকুরে গেঞ্জি কারখানায় বয়লার ফেটে বিস্ফোরণে নিহত ১, আটক মালিক

দিল্লি দাঙ্গায় আইবি আধিকারিক খুনে প্রাক্তন আপ নেতা তাহির হুসেনের যাবজ্জীবন

‘শুধু আমি নই, আরও এক মন্ত্রী জইশের নিশানায়’, দাবি মুখ্যমন্ত্রীর

গলছে বরফ, চলতি বছরেই ভারত সফরে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং

ওভারহেড তারে সমস্যা ও প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি! হাওড়ায় লোকাল ট্রেনের পরিষেবায় বিঘ্ন

‘এই সব লোককে যত তাড়াতাড়ি খতম করা যায়, তত ভাল’, মুখ খুললেন শুভেন্দুর বাবা

টুলুর ‘যকের ধনের’ সন্ধান, পুলিশের ভূয়সী প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী