২০২৩-২৪ সালে বেতন ও অন্যান্য সুবিধা মিলিয়ে টিসিএসের ২ কর্তা পেয়েছেন ৫০ কোটিরও বেশি

Share:

নিজস্ব প্রতিনিধি : ২০২৩-২৪ অর্থবর্ষে টাটা কনসালটেন্সি সার্ভিসের চিফ এক্সিকিউটিভ অফিসার তথা ম্যানেজিং ডিরেক্টর কে ক্রিথিভাসন পেয়েছেন ২৫ কোটি টাকারও বেশি। সম্প্রতি টিসিএসের রিপোর্টে এই তথ্য হাতে এসেছে। উল্লেখযোগ্য বিষয়ে, কোম্পানির চিফ অপারেটিং অফিসার হিসাবে এম জি সুব্রহ্মণ্যম ২৬ কোটি টাকার বেশি ঘরে তুলেছেন। দুজনে মিলে যা অর্থের পরিমাণ দাঁড়ায় তা ৫০ কোটিও ছাড়িয়ে যায়। 

টিসিএসের রিপোর্ট অনুযায়ী, কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হিসাবে কে ক্রিথিভাসন যে ২৫ কোটি ৩৬ লক্ষ টাকা পেয়েছেন, এরমধ্যে মাইনে বাবদ পেয়েছেন ১ কোটি ২৭ লক্ষ টাকা, অন্যান্য সুবিধা ও ভাতা বাবদ পেয়েছেন ৩ কোটি ৮ লক্ষ টাকা। কমিশন বাবদ কত পেয়েছেন জানেন? সেই টাকার অঙ্কই সবচেয়ে বড়। কমিশন বাবদ পেয়েছেন ২১ কোটি টাকা। ২০২৩ সালের জুন মাসে টিসিএসের ম্যানেজিং ডিরেক্টর হিসাবে দায়িত্ব নিয়েছেন ক্রিথিভাসন। দেশের সবচেয়ে বড় তথ্য প্রযুক্তি সংস্থার দায়িত্ব নেওয়ার পর এক বছরের মধ্যেই ২৫ কোটি টাকার বেশি ঘরে তুলেছেন তিনি।

অন্যদিকে সংস্থার চিফ অপারেটিং অফিসার সংস্থার ম্যানেজিং ডিরেক্টর থেকেও বেশি পেয়েছেন। ২০২৩-২৪ অর্থবর্ষে এন জি সুব্রহ্মণ্যম ২৬ কোটি ১৮ লক্ষ টাকা পেয়েছেন। এরমধ্যে ১ কোটি ৭২ লক্ষ টাকা মাইনে পেয়েছেন সুব্রহ্মণ্যম। পাশাপাশি অন্যান্য সুবিধা ও ভাতা হিসাবে পেয়েছেন ৩ কোটি ৪৫ লক্ষ টাকা। সেইসঙ্গে কমিশন বাবদ পয়েছেন ২১ কোটি টাকা।

 

 

পড়ুয়াদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহারের অভিযোগ নিয়ে তদন্ত শুরু র‍্যাফের

কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন রেল প্রতিমন্ত্রী রভনীত সিংহ বিট্টু

বর্ষায় সারাক্ষণ ক্লান্ত লাগছে? অবহেলা নয়, কারণ হতে পারে এই ৫ শারীরিক সমস্যা

কারি পাতার জাদুকরী গুণ, রোজ খেলেই হবে ৫টি দুর্দান্ত উপকার

NEET প্রশ্নফাঁসের জের, পরীক্ষার দায়িত্বে থাকা NTA-র ৪৭ আধিকারিক বরখাস্ত

রোজকার এই অভ্যাসগুলোই দ্রুত বুড়িয়ে দিতে পারে আপনার মস্তিষ্ক! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে ১২ সেনা জওয়ান-সহ নিহত ১৫

মেরামতির জন্য রবিতে ফের বন্ধ দ্বিতীয় হুগলি সেতু

ইনস্টাগ্রামে সক্রিয়তা বাড়াতে হবে, মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

আরশোলাদের পাশে মমতা, সোমে দিল্লিতে যাচ্ছেন তৃণমূলনেত্রী

ইস্তফার পরেই বাংলাদেশের পদত্যাগী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি জানাল এনসিপি

ইস্কন মায়াপুরে মহাসমারোহে পালিত হল উল্টোরথ যাত্রা

কমনওয়েলথ গেমসের আগে জোর ধাক্কা জুডো দলের, ডোপ টেস্টে ধড়া পড়ে সাসপেন্ড তুলিকা মান

চলন্ত গাড়ির উপর পাথর পড়ে মৃত্যু হল ১৩ জনের, ভয়াবহ দুর্ঘটনা হিমাচলে