আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শেয়ার বাজারে মহাপতন, একদিনে লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: কথায় বলে, রাজায়-রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়। কয়েক হাজার কিলোমিটার দূরে যুদ্ধ লড়ছে ইউক্রেন আর রাশিয়া। আর সেই যুদ্ধের জেরে কার্যত লণ্ডভণ্ড দেশের শেয়ার বাজার। সপ্তাহ শুরুর দিনে ফের ‘কালো সোমবার’ বা Black Monday-র শিকার হলো শেয়ার বাজার। একদিনে কয়েক লক্ষ কোটি টাকা হারালেন বিনিয়োগকারীরা।  টাকার দামের সর্বোচ্চ পতনের দিনে শেয়ার বাজারের এমন ধাক্কাতে কার্যত পথে বসেছেন বিনিয়োগকারীরা। একদিনে ১৪৯১ সূচক খুঁইয়েছে সেনসেক্স। পাশাপাশি ব্যাপক ধস নেমেছে  নিফটি৫০ (Nifty50)-এ। ৩৮২ দশমিক ২০ সূচক খুঁইয়ে বাজার বন্ধের সময়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৮৬৩ দশমিক ১৫ পয়েন্টে।

গত ২৪ ফেব্রুয়ারি রুশ-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই অস্থির বিশ্ব অর্থনীতি। ভারতীয় শেয়ারবাজারও ব্যতিক্রম নয়। এদিন সকালে বাজার খোলার সময় সেনসেক্স ছিল ৫৩ হাজার ১৭২ দশমিক ৫১ পয়েন্টে। বাজার খুলতেই হুড়মুড়িয়ে পড়তে থাকে বিভিন্ন সংস্থার শেয়ার দর। এক সময়ে ৫২ হাজার ৩৬৭ দশমিক ১০ পয়েন্টে নেমে আসে সেনসেক্স। ফলে আতঙ্কিত হয়ে পড়েন বিনিয়োগকারীরা। রাষ্ট্রায়ত্ত সংস্থা ওএনজিসির শেয়ার দর চার বছরের মধ্যে সর্বনিম্ন হয়েছে। দুপুরের পরে কিছুটা ঘুরে দাঁড়ালেও বিনিয়োগকারীদের খুব একটা আশার আলো দেখাতে পারেনি বাজার।

ওঠা-নামার মধ্য দিয়ে বন্ধ হয় বাজার। কিন্তু মহাপতনের মধ্য দিয়ে। এ নিয়ে টানা চারদিন পতনের সাক্ষী থাকল শেয়ার বাজার। দিন শেষে ১৪৯১ দশমিক ০৬ সূচক হারিয়ে ৫২ হাজার ৮৪২ দশমিক ৭৫ পয়েন্টে বন্ধ হয় সেনসেক্স। যার ফলে কয়েক লক্ষ কোটি টাকা গায়েব হয়ে গিয়েছে বাজার থেকে। শেয়ারবাজারে ধস নামলেও এদিন নতুন করে কোনও সংস্থার শেয়ার কিনতে আগ্রহ দেখাননি বিনিয়োগকারীরা। বরং লোকসান এড়াতে অনেকেই শেয়ার বিক্রির দিকে ঝুঁকেছেন।

Published by:

Share Link:

More Releted News:

সপ্তাহজুড়ে ১২,০০০ টাকা কমেছে রুপো, সস্তা সোনাও, কত দাম হল?

গরমে চাহিদা তুঙ্গে, ফ্লিপকার্টে অর্ধেক দামে মিলছে Split AC

পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল রিজার্ভ ব্যাঙ্ক, গ্রাহকদের টাকা সুরক্ষিত?

শেয়ার বাজারে অব্যাহত রক্তক্ষরণ, ১০০০ সূচক কমল সেনসেক্স

ডলারের চাপে কমলো সোনা ও রুপার দাম

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ