পতনের মুখ দেখে বন্ধ হল শেয়ার বাজার

সূচক পড়ে নিফটিরও

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: পতনের মুখ দেখে বন্ধ হল সপ্তাহের প্রথম বেচাকেনার দিন। বাজার বন্ধের সময় বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক  ৩৭.৭৮ পয়েন্ট (০.০৭ শতাংশ) কমে বন্ধ হয় ৫৪, ২৮৮.৬১ পয়েন্ট। সূচক পড়ে নিফটিরও। নিফটির সূচক  ৫১.৪৫ পয়েন্ট (০.৩২ শতাংশ) পড়ে বন্ধ হয় ১৬, ২১৪.৭০ পয়েন্টে।

বাজার খোলার সময় দুটির সূচক একধাপে অনেকটাই বেড়ে যায়। বম্বে স্টক এক্সচেঞ্জের শেয়ার সূচক   ২২৮ পয়েন্ট (০.৪২ শতাংশ) উঠে  দাঁড়ায় ৫৪, ৫৫৫ পয়েন্টে।  অন্যদিকে নিফটির সূচক ৫৫ পয়েন্টে বেড়ে দাঁড়ায় (০.৩৪ শতাংশ) বেড়ে দাঁড়ায় ১৬, ৩২২ পয়েন্টে।

সপ্তাহের প্রথম কেনাবেচার দিন যে সব সংস্থার শেয়ার লাভের মুখ দেখেছে, সেই সব শেয়ারগুলি হল মারুতি সুজুকি ইন্ডিয়া, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড, এশিয়ান পেন্টস, লার্সেন অ্য়ান্ড টুবরো। যে সব সংস্থার শেয়ারকে লোকসানের মুখ দেখতে হয়েছে, সেই সব সংস্থাগুলি হল জেএসডব্লু স্টিল, টাটা স্টিল, ওএনজিসি, হিন্ডালকো ইন্ডাস্ট্রিজ। এদিন বাজার বন্ধের সময় ডলার প্রতি টাকার দাম ছিল ৭৭.৫২। গত শুক্রবার বাজার বন্ধের সময় ডলার প্রতি টাকার দাম ছিল ৭৪.৬৪। সূচকপতন বিনিয়োগকারীদের দিনের শেষে উদ্বেগের মধ্যেই রাখল। 

এদিকে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে যাওয়ায় শঙ্কিত কেন্দ্রীয় তেলমন্ত্রী হরদীপ পুরী। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে  তিনি জানিয়েছেন, এই মূল্যবদ্ধি মুদ্রাস্ফীতির থেকেও   ভয়ঙ্কর। ভারতের বাজারে তো বটেই, বিশ্বের অন্যান্য দেশের বাজারেও এই মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে। ফলে জিনিসপত্রে দাম বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। 

আরও পড়ুন সূচকের ঘোড়ার লাফ, উর্ধ্বমুখী নিফটিও

গা ছমছমে অনুভূতি পেতে চান? কার্শিয়াঙের এই জায়গায় গেলেই মিলবে ‘মুণ্ডহীন’ ভূতের দেখা

ফের রক্তাক্ত কাশ্মীর, জঙ্গিদের গুলিতে নিহত পরিযায়ী শ্রমিক

‘তাহিরের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল’, বললেন নিহত গোয়েন্দাকর্তা অঙ্কিত শর্মার ভাই

প্রতিদিন এক কাপ ব্ল্যাক কফিতেই সুরক্ষিত থাকবে হার্ট ও লিভার

সহকর্মীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন? চাকরির সঙ্গে ভালবাসা বাঁচাতে খেয়াল রাখুন এই বিষয়ে..

ঢাকায় দীনেশ ত্রিবেদির সঙ্গে বৈঠক ট্রাম্পের বিশেষ দূতের, জোর জল্পনা

অভিভাবকদের ফেসবুক আসক্তি কি পরিবারে দূরত্ব বাড়াচ্ছে? সমাজমাধ্যম থেকে দূরে থাকার উপায়

রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের জন্য সরকার মনোনীত সদস্যের তালিকা প্রকাশ করল বিকাশ ভবন

আশ্রয়ের খোঁজে মরক্কো থেকে সাঁতরে স্পেনের সেউতায় যেতে গিয়ে সলিল সমাধি ৪১ জনের

ডিমের পর মিড ডে মিলে এবার পড়ুয়াদের পাতে মাছও! বড় ঘোষণা নিশীথের

দিল্লি দাঙ্গায় আইবি আধিকারিক খুনে প্রাক্তন আপ নেতা তাহির হুসেনের যাবজ্জীবন

৫৩ বছর আগে অপহরণের চিঠি বোতলে ভরে ভাসানো হয়েছিল সমুদ্রের জলে, তার পর…

পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজাতে নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

১৮ বছর বাদে বাড়ি ফিরলেন ‘মৃত’ দাদা, ভূত দেখার মতো চমকে উঠলেন ভাই