স্টক এক্সচেঞ্জের প্রাক্তন সিইও চিত্রা রামাকৃষ্ণার সাত দিনের সিবিআই হেফাজত

রায় দিল্লির বিশেষ আদালতের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সাতদিনের সিবিআই হেফাজতে স্টক এক্সচেঞ্জের প্রাক্তন সিইও চিত্রা রামাকৃষ্ণা। সোমবার তাকে দিল্লির একটি বিশেষ আদালতে পেশ করা হয়। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফ থেকে  অভিযোগ করে বলা হয়, স্টক এক্সচেঞ্জের প্রাক্তন সিইও তদন্ত সহযোগিতা করছে না। তথ্য উদ্ধারে তারা তাঁকে তাদের হেফাজতে রাখতে চায়। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি মেনে দিল্লির বিশেষ আদালতের বিচারপতি সঞ্জীব আগরওয়াল চিত্রা রামাকৃষ্ণার সাতদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেয়। 

এই নির্দেশের পাশাপাশি বিশেষ আদালতের বিচারপতি সঞ্জীব আগরওয়াল জানিয়েছেন, জেরা করতে হবে নজর ক্যামেরার সামনে। প্রতিদিন সন্ধ্যায় চিত্রা আগরওয়ালকে তাঁর আইনজীবীর সঙ্গে দেখা করতে দিতে হবে। প্রতি ২৪ ঘণ্টা অন্তর তাঁর মেডিক্যাল পরীক্ষা বাধ্যতামূলক। 

আদালতে এদিন সিবিআইয়ের হয়ে সরকারি আইনজীবী বলেন, স্টক এক্সচেঞ্জের প্রাক্তন সিইও কে একাধিকবার জানতে চাওয়া হয়েছিল, আনন্দ সুব্রহ্মণিময়ের সঙ্গে তাঁর সম্পর্কের কথা। যতবার তাঁকে জিজ্ঞাসা করা হয়েছে, ততবার তিনি বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা মনে করে, স্টক এক্সচেঞ্জের গুরুত্বপূর্ণ তথ্য বেহাত করার পিছনে আনন্দ সুব্রহ্মণিময়মের হাত রয়েছে। পাশাপাশি, স্টক এক্সচেঞ্জের গুরুত্বপূর্ণ তথ্য কোথায় কোথায় পাচার করা হয়েছে, সে ব্যাপারে জানতে তাকে সিবিআই হেফাজতে নেওয়া প্রয়োজন। মামলা এবং আবেদনের গুরুত্বের কথা মাথায় রেখে দিল্লির বিশেষ আদালত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আর্জি মেনে নিয়েছে।

যদিও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ভূমিকায় দিল্লির বিশেষ আদালত খুশি নয়। পাশাপাশি তাদের তরফ থেকে দায়ের করা এফআইআর-য়ে যাদের নাম রয়েছে, তাদের কেন এখনও গ্রেফতার করা হয়নি, সে ব্যাপারেও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছে জানতে চাওয়া হয়েছে।

আরও পড়ুন স্টক এক্সচেঞ্জের প্রাক্তন প্রধান চিত্রা রামাকৃষ্ণাকে সিবিআই জেরা

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল