স্বস্তি! এক ধাক্কায় আবারও ৬,০০০ টাকা কমল রুপো, সস্তা সোনাও, মুখে হাসি ক্রেতাদের

সর্বোচ্চ দামের তুলনায় ১ কেজি রুপোর দাম প্রায় ১.৯২ লাখ টাকা কমেছে। শুধু রুপোই নয় , সোনার দামও কমেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গহনাপ্রেমীদের জন্যে সুখবর! সোমবার (১৮ মে) এমসিএক্স-এ ফের কমেছে সোনা-রুপোর দাম। সুতরাং বিয়ের মরসুমে স্বস্তির হাসি ক্রেতাদের। সোনা ও রুপোর উপর কেন্দ্রীয় সরকারের আমদানি শুল্ক বৃদ্ধির সিদ্ধান্তের পর গহনাপ্রেমীদের কপালে রীতিমতো চিন্তার ভাঁজ পড়ে গিয়েছিল। কেননা রুপোর দাম রকেটের গতিতে ৩ লক্ষ টাকা ছাড়িয়ে গিয়েছিল। পাল্লা দিয়ে বেড়েছিল সোনার দামও। তবে সোমবার, সপ্তাহের প্রথম লেনদেনের দিনে, মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে দুটি মূল্যবান ধাতুর দামই এক ধাক্কায় অনেকটা কমেছে। সর্বোচ্চ দামের তুলনায় ১ কেজি রুপোর দাম প্রায় ১.৯২ লাখ টাকা কমেছে। শুধু রুপোই নয় , সোনার দামও কমেছে। জেনে নিন, ২২ ও ২৪ ক্যারেট সোনা ও ১ কেজি রুপোর দাম কতটা কমল?

প্রথমে রুপোর দাম জেনে নেওয়া যাক। গত শুক্রবার, এমসিএক্স-এ ৩ জুলাই মেয়াদোত্তীর্ণ ১ কেজি রুপোর দাম এক ধাক্কায় অনেকটাই কমে ২,৭১,৮৬৬ টাকায় বন্ধ হয়েছিল। তবে, সোমবার MCX-এ রুপোর দাম আরও কমে ২,৬৪,৯৪৯ টাকায় নেমে এসেছে। হিসেবে অনুযায়ী, রুপোর দাম এক ধাক্কায় ৬,৯১৭ টাকা কমে গিয়েছে। সুতরাং গত জানুয়ারিতে সর্বকালের সর্বোচ্চ দামের তুলনায় রুপোর দাম উল্লেখযোগ্যভাবে কমছে। গত জানুয়ারিতে প্রথমবারের মতো রুপোর দাম প্রায় ৪ লক্ষের গণ্ডি পেরিয়ে সর্বোচ্চ ৪,৫৭,৩২৮ টাকা ছুঁয়েছিল। যা কিনা শতাব্দীর ইতিহাস রচনা করেছিল। তবে এরপর থেকেই রুপোর দামের পতন হচ্ছে। এখন সর্বোচ্চ স্তরের থেকে রুপোর দাম ১,৯২,৩৭৯ টাকা কমে পাওয়া যাচ্ছে।

পাশাপাশি সোনার দামও উল্লেখ যোগ্যভাবে কমছে। গত শুক্রবার, ৫ জুন মেয়াদপূর্তি সোনার দাম প্রতি ১০ গ্রামে ১,৫৮,৫৪৭ টাকায় বন্ধ হয়েছিল। তবে সোমবার বাজার খোলার সঙ্গে সঙ্গে সোনার দাম আরও ১,০০০ টাকা কমে গিয়েছে এবং ১,৫৭,৫৪৭ টাকায় নেমে এসেছে। গত জানুয়ারিতে সোনার দামও প্রথমবারের মতো ২ লক্ষ টাকায় পৌঁছে গিয়েছিল। এবং তখন সোনার দাম সর্বোচ্চ ২,০২,৯৮৪ টাকায় পৌঁছেছিল। সেখান থেকে এখন ২৪-ক্যারেট সোনার দাম কমে ১.৫৭ লাখ টাকায় দাঁড়িয়েছে। অর্থাৎ সোনার দাম প্রতি ১০ গ্রামে ৪৫,৪৩৭ টাকা পর্যন্ত কমছে।

পুলিশ পরিচয় দিয়ে ATM কার্ড হাতানোর অভিযোগে গ্রেফতার ব্যক্তি, চাঞ্চল্য বর্ধমানে

অক্টোবরে শনির নক্ষত্র পরিবর্তন, ৪ রাশির জাতকদের হাতে আসবে অফুরন্ত টাকা!

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

গণেশের আরাধনায় তুলসী পাতা ব্যবহার করছেন? সাবধান, ফল হতে পারে মারাত্মক!

বাড়িতেই গণেশপুজোর আয়োজন দেব-জিতের, ধুতি-পাঞ্জাবি পরে বাঙালি সাজে ধরা দিলেন দুই নায়ক

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

‘বিজেপির পতাকা ধরলেই পাপ মুছে যাবে না,’ নাম না করে সুদীপ-কাকলিদের খোঁচা শমীকের

আজব ঘটনা, রাজস্থানে পুর ভোটে বিজেপি প্রার্থীর ঝুলিতে মাত্র এক ভোট

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ, মহম্মদ শামির ভাইয়ের বিরুদ্ধে এফআইআর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে