শেয়ারবাজারে ফের ধস, বড় সড় ধাক্কা খেল পতঞ্জলি-ভোডাফোন

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ২৪ ঘন্টাও স্থায়ী হল না স্বস্তি। বুধবার ফের বড়সড় ধসের মুখে পড়ল শেয়ারবাজার। একদিনেই ৭৯০ সূচক খুঁইয়েছে সেনসেক্স। ফের ৭৩ হাজারের গণ্ডি থেকে সাড়ে ৭২ হাজারের গণ্ডির নিচে নেমেছে। আর ২৪৭ দশমিক ২০ সূচক কমে ২২ হাজারের নিচে এসে দাঁড়িয়েছে নিফটি। ভোডাফোন আইডিয়া, পেটিএম, বাবা রামদেবের পতঞ্জলি ফুডস সহ একাধিক সংস্থা।

গত সোমবার সপ্তাহের শুরুতেই পতনের মুখ দেখেছিল শেযারবাজার। সেই ধাক্কা সামলে মঙ্গলবার ঘুরে দাঁড়িয়ে ৭৩ হাজারের গণ্ডিতে পৌঁছেছিল। কিন্তু ২৪ ঘন্টার বেশি সেই স্বস্তি থাকল না। এদিন সকালে আগের দিনের চেয়ে সামান্য খানিকটা বাড়তি পয়েন্ট নিয়ে ৭৩,১৬২.৮২ পয়েন্ট নিয়ে শুরু হয়েছিল লেনদেন। কিন্তু ঘন্টাখানেক এগোতে না এগোতেই গোঁত্তা খেয়ে নিচের দিকে নামতে থাকে সেনসেক্স ও নিফটি। তার পরে খানিকটা ঊর্ধ্বমুখী হলেও পতন এড়াতে পারেনি। দুপুর তিনটের পরে গোঁত্তা খেয়ে সাড়ে ৭২ হাজারের নিচে নেমে যায়। এদিন শেয়ারবাজারে সেনসেক্সের সর্বোচ্চ সূচক ছিল ৭৩,২২৩.১১ পয়েন্ট। আর সর্বনিম্ন সূচক ছিল ৭২,২২২.২৯ পয়েন্ট। স্মল ক্যাপ ও মিড ক্যাপ ইনডেক্সও ২ শতাংশের মতো কমেছে।  

এদিন শেয়ারবাজারে নিফটির ব্যাঙ্কিং সেক্টর গড়ে ২ শতাংশের মতো হ্রাস পেয়েছে। ব্যাঙ্ক অফ বরোদা, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, কানাড়া ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্কের শেয়ারমূল্য তিন শতাংশের মতো কমেছে। ভোডাফোন আইডিয়ার শেয়ারমূল্য কমেছে ১৩ শতাংশের মতো। মঙ্গলবারই সুপ্রিম কোর্টে তিরস্কারের মুখে পড়েছিল বাবা রামদেবের পতঞ্জলি ফুডস। এদিন শেয়ারবাজারে তার প্রভাব লক্ষ্য করা গিয়েছে। সংস্থার শেয়ারমূল্য এক ধাক্কায় অনেকটাই কমেছে। সঙ্কটের মুখে থাকা পেটিএমের শেয়ারমূল্যও কমেছে।

সিঙ্গুর, দুর্গাপুরে কেমিক্যাল পার্ক গড়তে শুভেন্দুকে চিঠি শমীকের

মমতার প্রতি রাজীব গান্ধির স্নেহের কথা কল্যাণকে স্মরণ করালেন প্রিয়াঙ্কা

সাইবার প্রতারণার জেরে বিপাকে সোনা ব্যবসায়ী, ৫০ লক্ষ টাকার অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

ইউক্রেনজুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত অন্তত ১৪

দুর্নীতি আড়াল করতেই ইস্তফা দিয়েছেন কৃষ্ণগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান-উপ প্রধান, অভিযোগ বিজেপির

থাইল্যান্ডে তিন ভারতীয় তরুণকে অপহরণের ঘটনায় পাক যোগ, গ্রেফতার পাঁচ

ধর্ষণ-খুনের ঘটনাকে ‘আত্মহত্যা’ দেখানোর অভিযোগ, সুবিচারের আশায় শুভেন্দুর দরবারে নির্যাতিতার মা

বেপরোয়া বাসের রেষারেষিতে প্রাণ গেল স্কুটার চালকের

সল্টলেকে ঘরের ভিতরে জোড়া মৃতদেহ উদ্ধার, খুন নাকি আত্মহত্যা? তদন্তে পুলিশ

পড়ুয়াদের আন্দোলনে SOP মানা হয়েছে? দিল্লি পুলিশের কাছে জবাব তলব সুুপ্রিম কোর্টের

পাক সেনা ছাউনিতে আত্মঘাতী জঙ্গি হামলা, নিহত ১৫

যন্তর মন্তরে বিনামূল্যে খাবার বিতরণের নেপথ্যে কার টাকা? মুখ খুলল জুনাইদের পরিবার

কোন বোলারের মুখোমুখি হতে ভয় পান, ভাইরাল বৈভবের চার শব্দের উত্তর

ইরানের সঙ্গে যুদ্ধের জেরে তলানিতে আমেরিকার ক্ষেপণাস্ত্র ভাণ্ডার, প্রকাশ্যে CSIS-এর রিপোর্ট