সপ্তাহের শুরুতে ফের লাল শেয়ার বাজার! একদিনেই ৮০০- র বেশি পয়েন্ট কমল সেনসেক্সে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের আশঙ্কা তৈরি হতেই সপ্তাহের শুরুতেই বড় ধাক্কা খেল ভারতীয় শেয়ার বাজার(Stock Market Updates)। সোমবার বাজার খোলার সঙ্গে সঙ্গেই সেনসেক্স (Sensex Today) প্রায় ৮০০ পয়েন্টের বেশি পড়ে যায়। একই সময়ে নিফটিও ২০০ পয়েন্টের বেশি নিম্নমুখী হয়। আন্তর্জাতিক বাজারে অস্থিরতা এবং অপরিশোধিত তেলের দামের হঠাৎ উল্লম্ফনেই এই ধস বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আমেরিকা ও ইরানের মধ্যে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার জেরে বিশ্ববাজারে চাপ আরও বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রস্তাবকে “অগ্রহণযোগ্য” বলার পরই ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৩.৫ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ১০৫ ডলারের কাছাকাছি পৌঁছে যায়। তেলের দাম বাড়লে ভারতের আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির চাপ বাড়ার আশঙ্কা তৈরি হয়, যা সরাসরি বাজারে নেতিবাচক প্রভাব ফেলে। এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীকে জ্বালানির ব্যবহার কমানোর আহ্বান জানিয়েছেন। পাশাপাশি সোনা কেনা নিয়েও সতর্ক বার্তা দিয়েছেন তিনি। অনেক বিনিয়োগকারীর মতে, এই মন্তব্য দেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার নিয়ে উদ্বেগের ইঙ্গিত হতে পারে। ফলে দেশীয় বিনিয়োগকারীদের মধ্যে সতর্কতা আরও বেড়েছে।

আরও পড়ুনঃ মুম্বই ইন্ডিয়ান্সকে ‘আনফলো’ করলেন অধিনায়ক হার্দিক, দল ছাড়ছেন ?

দেশীয় বাজারে (Stock Market Updates) অস্থিরতার মাঝেই বহু ভারতীয় বিনিয়োগকারী এখন বিদেশি বাজারে বিনিয়োগের দিকে ঝুঁকছেন। লিবারালাইজড রেমিট্যান্স স্কিম (LRS)-এর সুবিধায় বিদেশি শেয়ার, ফান্ড ও সম্পদে বিনিয়োগ আগের তুলনায় অনেক সহজ হয়েছে।বিশেষজ্ঞদের মতে, বিদেশে বিনিয়োেগ মানেই শুধু বেশি রিটার্ন নয়। বিভিন্ন দেশে আলাদা উত্তরাধিকার আইন, কর কাঠামো ও সম্পত্তি হস্তান্তরের নিয়ম রয়েছে। তাই আন্তর্জাতিক সম্পদ গড়ার আগে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও সঠিক আর্থিক কাঠামো তৈরি করা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের