গাড়িপ্রেমীদের মধ্যে সাড়া ফেলেছে Suzuki Swift, কেন জনপ্রিয় হয়ে উঠল?

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরের মে মাসেই দেশের রাস্তায় আবির্ভাব ঘটেছিল Suzuki Swift –এর। কিন্তু তার পর থেকে অশ্বমেধের মতো দৌড়ে বেড়াচ্ছে। নতুন প্রজন্মের হ্যাচব্যাক (Hatchback) টি গ্রাহকদের মন জয় করে নিয়েছে এমনভাবে, যা অন্যান্য জনপ্রিয় মডেল Alto, WagonR, Baleno বা Ignis কেও হার মানায়।

মে মাস থেকে শুরু করে জুলাই পর্যন্ত মাত্র তিন মাসেই এই গাড়িটির 53,165 টি ইউনিট বিক্রি হয়েছে। মে মাসে 19,393 টি গাড়ি বিক্রি হলেও, জুনে কিছুটা কমে 16,422 টি গাড়ি বিক্রি হয়। তবে জুলাই মাসে আবারও বিক্রি বাড়িয়ে 17,350 টি গাড়ি বিক্রি করেছে Maruti Suzuki।

এদিকে, হ্যাচব্যাক (Hatchback) সেগমেন্টে বর্তমানে কিছুটা ধাক্কা খেলেও, Maruti Suzuki-র হ্যাচব্যাকগুলির জনপ্রিয়তা অটুট রয়েছে। এই পরিস্থিতিতে নতুন সুইফটের সাফল্য আরও উল্লেখযোগ্য হয়ে উঠেছে। 6.49 লক্ষ টাকা থেকে শুরু করে 9.59 লক্ষ টাকা (ex showroom) পর্যন্ত দামের এই গাড়িটির প্রতিযোগী হিসেবে রয়েছে Hyundai Grand i10 Nios। তবে বিল্ড ফিচার ভিন্ন হলেও, দাম ও পাওয়ারট্রেনের দিক থেকে Tata Punch এবং Hyundai Exter -এর সঙ্গেও Suzuki Swift -এর তুলনা করা যায়।

নতুন Swift -এ রয়েছে 1.2 লিটারের তিন সিলিন্ডারের z-সিরিজ পেট্রোল ইঞ্জিন, যা 82 PS পাওয়ার ও 113 NM টর্ক জেনারেট করে। এর সঙ্গে রয়েছে 5 স্পিড ম্যানুয়াল ও 5 স্পিড AMT Gearbox -এর অপশন। মাইলেজের দিক থেকেও Suzuki Swift ভালোই, ম্যানুয়াল ভার্সনে 24.8 কিলোমিটার এবং AMT ভার্সনে 25.75 কিলোমিটার লিটার দাঁড়িয়েছে।

ফিচারের দিক থেকেও নতুন Suzuki Swift -এ কোনও কমতি নেই। LED Projector হেডল্যাম্প, LED টেল ল্যাম্প, 15 ইঞ্চি Alloy Wheel, 9 ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, Wireless চার্জার, Arkamys সাউন্ড সিস্টেম সহ 40টিরও বেশি কানেক্টেড কার ফিচার রয়েছে এই গাড়িতে।

সুরক্ষার দিক থেকেও যথেষ্ট ভালো ব্যাবস্থা নেওয়া হয়েছে। 45% হাই টেনশন স্টীল ও 20% আল্ট্রা হাই টেনশন স্টীল ব্যবহার করা হয়েছে। 6 টি Airbag, ESC, ABS সহ আরও নানা সুরক্ষা বৈশিষ্ট্য রয়েছে Suzuki Swift -এ। Maruti Suzuki –র হ্যাচব্যাক (Hatchback) সেগমেন্টে স্ট্যান্ডার্ড হিসেবে 6 টি Airbag দেওয়ার ক্ষেত্রে Swift ই প্রথম।

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে আর হারাবেন না, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়