উ‍ৎসবের মুখে সুখবর, টাটার গাড়ির দাম এক ধাক্কায় কমল ১ লক্ষ ৫৫ হাজার

Share:

নিজস্ব প্রতিনিধি: উ‍ৎসবের মরসুমে যারা চার চাকা কেনার কথা ভাবছেন, তাদের জন্য সুখবর দিল দেশের অন্যতম গাড়ি প্রস্তুতকারী সংস্থা টাটা মোটর্স। ৭৫ হাজার থেকে ১ লক্ষ ৫৫ হাজার সস্তা হল সংস্থার বিভিন্ন মডেলের গাড়ির দাম। টাটার টিয়েগো থেকে নেক্সন-পছন্দের গাড়ি কেনার সুবর্ণ সুযোগ চলে এল হাতের মুঠোয়। তবে কম দামে গাড়ি কিনতে হলে আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে গাড়ি বিলাসীদের। কেননা, ওইদিন থেকেই দেশে চালু হবে পরিবর্তিত পণ্য পরিষেবা কর (জিএসটি)।

গত বুধবারই (৩ সেপ্টেম্বর) জিএসটি পরিষদের বৈঠকে কর হারের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন ঘটানো হয়। সিদ্ধান্ত নেওয়া হয়, চার চাকার গাড়ির ক্ষেত্রে (১২০০ সিসি পর্যন্ত পেট্রল ইঞ্জিন, ১৫০০ সিসি পর্যন্ত ডিজেল ইঞ্জিন এবং যে সব গাড়ির দৈর্ঘ্য ৪ মিটারের কম) ১৮ শতাংশ হারে কর নেওয়া হবে।

কেন্দ্রের ওই সিদ্ধান্তের ফলে অনেক গাড়ি বিলাসীদের মুখেই হাসি ফোটে। কেননা, জিএসটি কম হওয়ার ফলে স্বাভাবিকভাবেই গাড়ির দাম কমে যাবে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) টাটা মোটর্সের যাত্রীবাহী যান বিভাগের ম্যানেজিং ডিরেক্টর শৈলেশ চন্দ্রা জানিয়েছেন, ’২২ সেপ্টেম্বর থেকে যাত্রীবাহী গাড়ির উপরে জিএসটির হার কম করার সিদ্ধান্ত প্রগতিশীল ও সময়োপযোগী। এর ফলে দেশ জুড়ে থাকা লাখো-লাখো গাড়ি প্রেমীরা তাঁদের স্বপ্ন সত্যি করার সুযোগ পাবেন। টাটা মোটর্সের কাছে গ্রাহকরাই সর্বাগ্রে। তাই গ্রাহকদের কথা মাথায় রেখে ওই দিন থেকে গাড়ির দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’    

এক নজরে দেখে নেওয়া যাক কোন মডেলের গাড়ির দাম কত কমছে?

টিয়েগো————৭৫০০০ টাকা

টিগোর————-৮০,০০০ টাকা

কার্ভ —————৬৫,০০০ টাকা

পাঞ্চ—————-৮৫,০০০ টাকা

অল্টোজ———-১,১০,০০০ টাকা

হ্যারিয়ার———–১,৪০,০০০ টাকা

সাফারি————-১,৪৫,০০০ টাকা

নেক্সন ————-১,৫৫,০০০ টাকা

 

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

PCOS থাকলে দিনটা শুরু করবেন কীভাবে? সকাল থেকে রাত, রুটিনে রাখুন এই অভ্যাসগুলি

নেলপলিশে লুকিয়ে মারণ ব্যাধির ঝুঁকি? কেনার আগে দেখে নিন এই উপকরণ রয়েছে কিনা

বর্ষা এলেই কেন বাড়ে ডেঙ্গুর দাপট? সতর্ক না হলে বিপদ!

কাকাদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারে প্রাণ গেল মেয়ের

রাত পোহালেই বিশ্বকর্মা পুজো, একইসঙ্গে শুরু রাহুকাল, পুজোর সঠিক সময় কখন?

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ভেস্তে দেবে বিশ্বকর্মা পুজোর আনন্দ?

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী