অপরিবর্তিত রইল কর কাঠামো

বিশেষভাবে সক্ষমদের বাড়তি কর ছাড়

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  অপরিবর্তিত রইল কর কাঠামো। এই নিয়ে দ্বিতীয়বার। কর কাঠামোয় কোনও পরিবর্তন না হওয়ায় আদ-আদমির একাংশের মধ্যে তৈরি হয়েছে প্রবল অসন্তোষ। শুধুমাত্র বিশেষভাবে সক্ষমদের কর ছাড় দেওয়া হয়েছে। কংগ্রেস ইতোমধ্যে এই বাজেট নিয়ে তাদের প্রতিক্রিয়া দিয়েছে। দলের তরফ থেকে বলা হয়েছে, মধ্যবিত্তের সঙ্গে সরকার বিশ্বাসঘাতকতা করেছে।

প্রতিবছর বাজেট পেশের সময় মধ্যবিত্তের নজর থাকে আয়কর ছাড়ের উর্ধ্বসীমার ওপর। নজর ছিল এবারেও। এ বছর নজর থাকার একমাত্র কারণ, দেশ সম্প্রতি অতিমারি পর্ব কাটিয়েছে। মধ্যবিত্তের আশা ছিল, সরকার এবার অন্তত করছাড়ের উর্ধ্বসীমা আরও কিছুটা বৃদ্ধি করবে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ  তাঁর বাজেট বক্তৃতায় কর কাঠামো অপরিবর্তি রাখার সিদ্ধান্ত ঘোষণা করতেই সাধারণ মানুষ কার্যত হতাশ।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী  তাঁর বাজেট   বক্তৃতায় বলেন, প্রত্যক্ষ কর ব্যবস্থার সংস্কার করা হবে। করদাতারা ২ বছরের মধ্যে আপডেট রিটার্ন জমা দিতে পারবেন।  ভুল সংশোধন করে ২ বছরের মধ্যে এই আপডেট রিটার্ন ফাইল করতে পারবেন।

নির্মলা বলেন, “দেশের সব করদাতাদের সম্মান জানাই। প্রত্যক্ষ কর প্রদান পরিষেবার সরলীকরণ করা হবে। অ্যাসেসমেন্ট ইয়ার থেকে দু’বছর পর্যন্ত রিন্টার্ন ফাইলের ভুল সংশোধনের সুবিধা মিলবে। সেক্ষেত্রে আপডেটেড রিটার্ন ফাইল করা যাবে। বিশেষভাবে সক্ষমদের জন্য আয়কর ছাড়ের ব্যবস্থা রয়েছে।”

অর্থমন্ত্রী আরও বলেন, কর্পোরেট ট্যাক্স ১৮ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে। ডিজিটাল সম্পত্তি ও সেখান থেকে আয়েও দিতে হবে কর। সেক্ষেত্রে কর দিতে হবে ৩০ শতাংশ। জাতীয় পেনশন প্রকল্পে করছাড় বেড়ে হল ১৪ শতাংশ।

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের