অবাঞ্ছিত ফোন কলের জন্য ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানার মুখে মোবাইল পরিষেবা সংস্থাগুলো

Share:

নিজস্ব প্রতিনিধি : যত দিন যাচ্ছে, প্রযুক্তির ছোঁয়ায় মানুষের জীবনযাত্রার মান তত আধুনিক হচ্ছে। এর পাশাপাশি প্রতিনিয়ত বিভিন্ন ধরনের অপরাধও সংঘটিত হচ্ছে। অজানা নম্বর থেকে বারবার ভুয়ো কলের শিকার হচ্ছে বহু মানুষ। বিরক্তিকর কল ও অযথা মেসেজকরীর বিরুদ্ধে বুধবার কঠোর আইন নিয়ে এল টেলিকম নিয়ন্ত্রক(TRAI )। অন্যদিকে স্প্যাম কলের জন্য টেলিকম সংস্থাগুলিকে ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হবে বলে জানিয়েছে TRAI।

টেলিকম নিয়ন্ত্রক আইনের ধারায় বলা হয়েছে, বারবার টেলিফোন করে কাউকে বিরক্ত করা বা অসুবিধার সৃষ্টি করাও শাস্তিযোগ্য অপরাধ। এক্ষেত্রে অপরাধীকে মোটা অঙ্কের টাকা জরিমানা দিতে হবে। এই নিয়ে টেলিকম সংস্থাগুলোকে সজাগ থাকতে হবে। নাহলে তাদেরও জরিমানা গুনতে হবে।

টেলিকম নিয়ন্ত্রক সংস্থাটি সমস্ত টেলিকম অপারেটরদেরকে নির্দেশ দিয়েছে অস্বাভাবিকভাবে বারবার কল, স্বল্প কল সময়কাল এবং বেশি ইনকামিং কল এলে সতর্ক থাকতে। কলে কথা বলার সময় ও এসএমএস প্যাটার্ন বিশ্লেষণ করার নির্দেশ দিয়েছে। যাতে রিয়েল টাইমে সম্ভাব্য অপরাধীদের চিহ্নিত করা যায়।

বিজ্ঞান ও প্রযুক্তির মেলবন্ধনে মানুষের জীবনযাত্রার মান একটু একটু করে আধুনিক হচ্ছে। এর পাশাপাশি প্রতিনিয়ত বিভিন্ন ধরনের অপরাধও ঘটছে। মুঠোফোনে বিরক্ত কিংবা যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনার শিকার হলে নির্দিষ্ট আইনে দায়ী ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা সম্ভব এবং অপরাধ প্রমাণিত হলে দোষী ব্যক্তির শাস্তি পেতে হবে। সিম কার্ড বা মুঠোফোনের নতুন সংযোগের মালিকানা অর্জন, মালিকানা পরিবর্তন, নিবন্ধন বা রেজিস্ট্রেশন-সংক্রান্ত তথ্য সংস্করণ করা প্রভৃতি বিষয়ে নিয়মকানুন রয়েছে। এই আইন মানা বাধ্যতামূলক।

বর্তমানে মুঠোফোনের সিম নিবন্ধন বায়োমেট্রিক পদ্ধতিতে করা বাধ্যতামূলক করা হয়েছে। এর ফলে সহজে মুঠোফোনের মাধ্যমে অপরাধ সংগঠনকারী ব্যক্তিকে সহজেই বের করা সম্ভব হচ্ছে। যাতে অযথা ফোন কলে অপরাধী কাউকে বিরক্ত করতে না পারে কিংবা জালিয়াতি করতে না পারে সেই কথা ভেবে নতুন আইন নিয়ে এল টেলিকম নিয়ন্ত্রক সংস্থা।

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ