তিন লক্ষ কোটি টাকা দিয়ে টুইটার কিনতে চান ইলোন মাস্ক

ইউএস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে আবেদন দাখিল

Share:

আন্তর্জাতিক ডেস্ক: এবার টুইটার কিনতে চাইছেন তেসলা কর্তা এলন মাস্ক। তার জন্য তিন লক্ষ কোটি টাকা দিতেও তিনি প্রস্তুত। এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের শেয়ার হোল্ডারদের তিনি ভালো ডিভিডেন্ট দেওয়ার আশ্বাস দিয়েছেন। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, তেসলা-কর্তা ইউএস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে আবেদন দাখিল করেছে।

কী বলছেন ইলন মাস্ক?

মাস্ক বলেছেন, ‘আমি মনে প্রাণে বিশ্বাস করি বাকস্বাধীনতায়। আর টুইটার হল সেই মঞ্চ, যেখানে মানুষ নির্ভয়ে তাঁর মনের কথা বলতে পারে। মুক্ত চিন্তা, মুক্ত মনে কথা বলা গণতন্ত্রের ভিতকে মজবুত করে। কিন্তু বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করার পর মনে হচ্ছে, কিছুটা হলেও টুইটার তার আগের অবস্থান থেকে সরে এসেছে। টুইটারের কিছুটা হলেও পরিমার্জন প্রয়োজন।প্রাইভেট-লিমিটেড কোম্পানি থেকে পুরোপুরি একে প্রাইভেট করা দরকার। তাই টুইটারের একশো শতাংশ শেয়ার কিনতে আগ্রহী। টাকা দেব নগদে। সংস্থার শেয়ার হোল্ডারদের আমার আশ্বাস রইল, তারা ভালো মুনাফার আশা করতে পারেন। আশা করি আমার প্রস্তাব সংস্থা মেনে নেবে।’

গত কয়েকদিন ধরেই টুইটার কেনার ব্যাপারে তিনি চিন্তা-ভাবনা করছেন বলে জানিয়েছেন তেসলা কর্তা। তিনি বলেন, ‘গত কয়েকদিন ধরেই আমি এই সংস্থা ক্রয় করার ব্যাপারে চিন্তাভাবনা করছিলাম। শেষ পর্যন্ত কেনার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলি। আজ রাতের মধ্যেই এই ব্যাপারে চিঠি পাঠিয়ে দেব। সকালেই টুইটার ব্যবহারকারীরা সেই চিঠি দেখতে পাবেন। ’

আরও পড়ুন ডিরেক্টর পদে যোগ দিচ্ছেন না এলন মাস্ক, জানাল ট্যুইটার

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল