যুদ্ধ পরিস্থিতির জেরে LIC-র IPO বাজারে আসা আপাতত স্থগিত

সবকিছুর সামনে বড় প্রাচীর হয়ে দাঁড়াল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরে বাজেট অধিবেশনের সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন LIC-র IPO বাজারে আসার বিষয়ে সবুজ সংকেত দিয়েছিলেন। আর চলতি মাসেই দেশের খ্যাতনামা এই বিমা কোম্পানির IPO বাজারে আসার কথা ছিল। কিন্তু সেটা আর হল না। IPO বাজারে আনা আপাতত স্থগিত রাখা হল। আর এর প্রধান কারণ হল রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জের। এই যুদ্ধের জেরে গোটা বিশ্বের শেয়ার বাজারে তৈরি হয়েছে এক অস্থিরতা। তাই সবদিক ভেবে চিন্তে কেন্দ্রীয় মন্ত্রী সভার বৈঠকে LIC-র IPO বাজারে আসা সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

LIC-র IPO-তে কেন্দ্র সরকার ২০ শতাংশ বিদেশি বিনিয়োগেরও ছাড়পত্র দিয়েছিল। কিন্তু সবকিছুর সামনে বড় প্রাচীর হয়ে দাঁড়াল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। যার জেরে বিশ্বের অর্থনৈতিক বাজারে তৈরি হয়েছে এক বিশাল অস্থিরতা। যা ভবিষ্যতে কোথায় গিয়ে পৌঁছবে সেটা কেউ বলতে পারছে না। তাই এমন অবস্থাতে বিদেশি বিনিয়োগকারীরাও শেয়ার বাজারে বিনিয়োগ করার ক্ষেত্রে কোনওরকম ঝুঁকি নিতে চাইবেন না। তাই এমন অবস্থাতে LIC-র IPO বাজারে আনা অনেকটাই অর্থহীন হয়ে পড়বে বলে মনে করছে সকলে। 

সূত্রের খবর, আগামী অর্থবর্ষ পর্যন্ত LIC-র IPO বাজারে আসা স্থগিত থাকতে পারে।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল