মধ্যবিত্তের ইলেকট্রিক গাড়ির স্বপ্ন পূরণ করবে MG, বাজারে এলো দুর্দান্ত লুকের Comet EV

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  অবিশ্বাস্য কম দামে ভারতীয় বাজারে পা রাখলো MG-র ইলেকট্রিক ফোর হুইলার। মধ্যবিত্তদের পকেটের কথা চিন্তা করেই দেশের বাজারে অত্যাধুনিক প্রযুক্তির ইলেকট্রিক গাড়ি বিক্রির পথে এই সংস্থা। জানা যাচ্ছে, টাটা মোটরসের সাথে পাল্লা দিতে আগেই কম দামে ইলেকট্রিক গাড়ি প্রস্তুত করার সিদ্ধান্ত নিয়েছিল MG। এবার সেই উদ্যোগেরই বাস্তবায়ন ঘটলো। কাজেই পুজোয় নতুন ইলেকট্রিক গাড়ি কিনতে চাইলে বাজারে সদ্য লঞ্চ হওয়া MG Comet আপনার জন্য দুর্দান্ত বিকল্প হতে পারে।

MG Comet- এর বৈশিষ্ট্য

ব্যাটারি: বিদেশি ইলেকট্রিক গাড়ি প্রস্তুতকারক সংস্থা MG তাদের নতুন বৈদ্যুতিক ফোর হুইলারে 17.3 কিলোওয়াটের একটি শক্তিশালী ব্যাটারি প্যাক দিয়েছে। যা একবার ফুল চার্জে 230 কিলোমিটার পর্যন্ত সার্ভিস দেবে। পাশাপাশি থাকছে একটি 3.3 ওয়াট ফাস্ট চার্জার।

লুক: MG তাদের নতুন বৈদ্যুতিক গাড়িটিকে মনের মতো করে সাজিয়েছে। গাড়িটির দুর্দান্ত লুক নজর কাড়বে ক্রেতাদের। অসাধারণ ডিজাইনের কারুকার্য করা এই ইলেকট্রিক গাড়িটি ক্রেতাদের পছন্দের তালিকায় জায়গা করে নেবে বলেই আশা সংস্থার।

অন্যান্য ফিচার: MG কোম্পানির নতুন Comet EV গাড়িটিতে রয়েছে একাধিক দুর্দান্ত ফিচার। 10.25 ইঞ্চির ইন্সট্রুমেন্ট কনসোলের পাশাপশি LED হেডলাইট, টেইল লাইট, 2,010 মিলি মিটারের হুইল বেস, ইলেকট্রনিক পার্কিং ব্রেক, ইলেকট্রনিক পাওয়ার স্টিয়ারিং, মাল্টি লিঙ্ক কয়েল সাসপেনশন, আই স্মার্ট টেক সহ পার্কিংয়ের জন্য রিভার্স ক্যামেরার মতো একাধিক ফিচার গাড়িটিতে সংযুক্ত করা হয়েছে।

প্রসঙ্গত, গ্রিন ব্ল্যাক, হোয়াইট, গ্রে, নরমাল ব্ল্যাক এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই 5 রঙে দেশের বাজারে বিক্রি হচ্ছে MG Comet EV গাড়িটি। দামের প্রসঙ্গে বলতে গেলে, এক্সিকিউটিভ, এক্সাইট এফসি ও এক্সাইট এই তিন ভেরিয়েন্টে উপলব্ধ ইলেকট্রিক টু-হুইলারটির এক্স শোরুম মূল্য শুরু হচ্ছে 6.99 লক্ষ টাকা থেকে। টপ ভেরিয়েন্টটির দাম সাড়ে 9 লক্ষের কাছাকাছি। ইতিমধ্যেই গাড়িটির বুকিং প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন