অনিয়মের অভিযোগে এই দুই ব্যাঙ্ককে মোটা টাকা জরিমানা করল RBI

জরিমানার পরিমাণ ব্যাঙ্ক প্রতি ১.০৫ কোটি টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: নিয়ম না মানার অভিযোগে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) মোটা টাকা জরিমানা করেছে কোটাক মাহিন্দ্রা (Kotak  Bank) এবং ইন্দাসইন্দ (IndusInd) ব্যাঙ্ককে। জরিমানার পরিমাণ ব্যাঙ্ক প্রতি ১.০৫ কোটি টাকা। এই দুই ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ, তারা দাবিহীন টাকা আমানতকারীর শিক্ষা এবং সচেতন (depositor education and awareness fund) তহবিলে জমা করতে ব্যর্থ হয়েছে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (RBI)  তরফ থেকে বলা হয়েছে, কারও অ্যাকাউন্টে (account) যদি ১০ বছর বা তার বেশি সময় টাকা পড়ে থাকে, তাহলে সেই টাকা আমানতকারীর শিক্ষা এবং সচেতন (depositor education and awareness fund) তহবিলে জমা করতে হবে। জমা না করায় কোটাক ব্যাঙ্ককে আরবিআই ১.০৫ কোটি টাকা জরিমানা করেছে। আর ইন্দাসইন্দ (IndusInd) ব্যাঙ্ককে এক কোটি টাকা। একই অভিযোগে জরিমানা করা হয়েছে, নব জীবন কো-অপারেটিভ ব্যাঙ্ক (Nav Jesvan), বলাঙ্গির ডিস্ট্রিক্ট সেন্ট্রাল ব্যাঙ্ক (Balangir District Central Cooperative Bank), ঢাকুরিয়া কো-অপারেটিভ ব্যাঙ্ক (Dhakuria Cooperative Bank (Kolkata), দ্য পালানি কো-অপারেটিভ আরবান (Palani Co-operative Urban Bank (Palani) ব্যাঙ্ক। এই সব ব্যাঙ্কের জরিমানার পরিমাণ এক লক্ষ থেকে দুই লক্ষ টাকার মধ্যে।

এদিকে, মঙ্গলবার শেয়ারবাজার খুলতেই সূচক (Sensex )একলাফে অনেকটাই উঠল। বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক (Sensex)৫৪৫.৭৩ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫৩,৭৮০.৫০ পয়েন্টে। নিফটির(Nifty) সূচক ১৬০.০৫ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৫, ৯৯৫.৪০ পয়েন্টে। এদিন যে সব সংস্থার শেয়ার লাভের মুখ দেখেছে সেই সব সংস্থাগুলি হল রিলায়েন্স ইন্ডাস্ট্রজি লিমিটেড (RIL ), এইডিএফসি (HDFC Bank)ব্যাঙ্ক। তবে সব থেকে বেশি লাভবান হয়েছে হিন্ডাল্কো (Hindalco) । সংস্থার শেয়ারের দাম ৩.১৭ শতাংশ বেড়ে হয়েছে ৩৫১.৩০টা। সকালেই লোকসানের মুখ দেখেছে ব্রিটানিয়া (Britania) । এক ধাক্কায় তাদের শেয়ারের দাম ৩৮.৪৫টা কমে দাঁড়ায় ৩,৬৬২.০০টা।

কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময়

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!

NRS হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে বিস্ফোরক দাবি

মিশরে দুটি যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষ! ঘুমন্ত অবস্থায় মৃত ৭, আহত ১২৫

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

‘ভেবেছিলাম মরেই যাব!’, সমুদ্রে ৯ ঘণ্টা ভাসার পর বেঁচে ফিরলেন জাহাজের পিয়ানোবাদক

‘টাইগার ৩’-এর রেকর্ড ভাঙল ‘রামায়ণ’, চার দিনেই বিশ্বজুড়ে আয় প্রায় ৫০০ কোটি

ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ, উত্তপ্ত বসিরহাট জেলা হাসপাতাল চত্বর