বৃহস্পতি ও শুক্রবার ব্যাঙ্ক ধর্মঘট, বিঘ্ন ঘটতে পারে এটিএম পরিষেবাও

চলতি সপ্তাহেই ২ দিনের ব্যাঙ্ক ধর্মঘট ডাকা হয়েছে। বলা ভালো আগামীকাল বৃহস্পতি ও শুক্রবার, এই  দু'দিন ধর্মঘটের জেরে বিঘ্নিত হবে

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি সপ্তাহেই ২ দিনের ব্যাঙ্ক ধর্মঘট ডাকা হয়েছে। বলা ভালো আগামীকাল বৃহস্পতি ও শুক্রবার, এই  দু’দিন ধর্মঘটের জেরে বিঘ্নিত হবে ব্যাঙ্ক পরিষেবা। ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন (United Forum of Bank Unions) এই ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে। এর ফলে এসবিআই-সহ সমস্ত ব্যাঙ্কেই বন্ধ থাকবে স্বাভাবিক পরিষেবা। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সূত্রে খবর, AIBEA, AIBOC, NCBE, AIBOA, BEFI, INBEF,INBOC সহ একাধিক সংগঠন দেশব্যপী এই ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে। তবে SBI কর্তৃপক্ষ জানিয়েছে, যে ধর্মঘটের সময় শাখাগুলিতে স্বাভাবিক কাজকর্ম নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে। কিন্তু সেটা কতটা মানা হবে সে ব্যাপারে সন্দেহ প্রকাশ করছেন গ্রাহকরা।

চলতি ডিসেম্বর মাসে বেশ কয়েকটি ছুটি ও ধর্মঘট সব মিলিয়েই ব্যাহত হতে চলেছে ব্যাঙ্কের পরিষেবা। যার ফলে অসুবিধায় পড়বেন গ্রাহকরা। সরকারি ব্যাঙ্কগুলি কেন্দ্রের ব্যাঙ্ক বেসরকারিকরণের প্রতিবাদেই এই দু’দিন ব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে। এর জেরে এটিএম পরিষেবাও ব্যহত হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ফলে তাঁরা ১৬ ও ১৭ ডিসেম্বরের আগেই টাকা লেনদেন-সহ অন্যান্য কাজ করে রাখার পরামর্শ দিচ্ছেন।

প্রশিক্ষণের অছিলায় ডেকে নাবালিকা শ্লীলতাহানির অভিযোগ, পকসো মামলা দায়ের ড্রোনাচার্যজয়ী কোচের বিরুদ্ধে

মাঝ রাতে সার্কিট হাউস ছাড়ার মামলায় মহুয়া’র দ্রুত শুনানির আর্জি খারিজ সুপ্রিম কোর্টের

হেরিটেজ স্কুলের পর মিত্র ইন্সস্টিটিউশন! ক্লাস ওয়ানের ছাত্রকে সাপের ছোবল, SSKM-এ ভর্তি

আলু-পিঁয়াজ ছাড়ুন! সন্ধ্যার আড্ডা জমান শসার পকোড়া দিয়ে, জানুন রেসিপি

‘কেউ এক বাটি দুধ নিয়ে আসেনি,’ পার্কস্ট্রিট কাণ্ডে বিরোধীদের তোপ অগ্নিমিত্রার

‘আমাদের বিষয়ে নাক গলাবেন না’, ‘ডন ৩’ কাণ্ডে ইম্পাকে কড়া হুঁশিয়ারি রণবীরের

অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্টিভ, বিদেশযাত্রার আগে স্বস্তিতে তৃণমূল সাংসদ

TMCP-র প্রতিষ্ঠা দিবস পালনের অনুমতি চেয়ে হাইকোর্টে ছুটল মমতা ও ঋতব্রতপন্থী তৃণমূল

সেপ্টেম্বরে চারদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

স্বাদ বদলাতে বানান টক টক ইলিশ, রইল রেসিপি

বারুইপুরে গভীর রাতে বিজেপি কর্মীকে খুন, কাঠগড়ায় তৃণমূল

মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬-এর মুকুট কেরলের কাজিয়াহ লিজ মেজোর মাথায়, বিশ্বমঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করবেন ১৯ বছরের সুন্দরী