টুইটারে নিষিদ্ধ Images Of People-য়ের পোস্টিং

হেনস্থার অস্ত্র হয়ে উঠছে বলে মনে করছে সংস্থা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: টুইট করার সঙ্গে সঙ্গে যাকে নিয়ে টুইট, তাঁর ছবি আপলোড করে দেওয়া হয়। এই অভ্যাস বন্ধ করতে এবার উদ্যোগী হল এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইট টুইটার। জানিয়ে দিল, কারও ছবি আপলোড করার আগে সংশ্লিষ্টের অনুমতি নিতে হবে। নতুন এই বিধি শুধু স্থির চিত্রের ক্ষেত্রেই প্রযোজ্য হবে না, কেউ কোনও ভিডিয়ো আপলোড বা পোস্ট করলে, সেই ভিডিয়ো কোনও ব্যক্তিকে কেন্দ্র করে হলে বা কোনও ব্যক্তিকে সেখানে দেখা গেলে সংশ্লিষ্টের আগাম অনুমতি নিতে হবে। নতুন এই নির্দেশিকার অর্থ, এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইট যদি জানতে পারে টুইট করার সঙ্গে যার ছবি পোস্ট করা হয়েছে, বা আপলোড করা ভিডিয়োতে যাকে দেখা গিয়েছে, তাঁর আগাম অনুমতি নেওয়া হয়নি, সে ক্ষেত্রে টুইটার ওই ভিডিয়ো এবং ছবি-সমেত টুইট ডিলিট করে দেবে।

এতোদিন বাদে টুইটার কেন এই পদক্ষেপ করল তা নিয়ে ইতোমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় বৈদ্যুতিন চ্যানেল জানিয়েছে, টুইটের সঙ্গে ছবি ট্যাগ করা বা আপলোড করা ভিডিয়োতে দেখতে পাওয়া ব্যক্তির আগাম অনুমতি নেওয়া হয়নি। কিছু কিছু ক্ষেত্রে তো হেনস্থার অভিযোগ উঠেছে। টুইটার মনে করে, এই সোশ্যাল মিডিয়া যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। কিন্তু দেখা গিয়েছে, কেউ কেউ একটা হেনস্থা করার অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তাই, অপব্যবহার আটকাতেই টুইটার কর্তৃপক্ষ আরও কঠিন পদক্ষেপ করল।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল