রাস্তার যানজট থেকে মুক্তি দিতে নতুন বছরেই বাজারে আসছে এই দুর্দান্ত গাড়ি

Share:

নিজস্ব প্রতিনিধি: ভিয়েতনামের প্রসিদ্ধ ইলেকট্রিক গাড়ি প্রস্তুতকারী সংস্থা VinFast তাদের কমপ্যাক্ট ও আকর্ষণীয় মাইক্রো-SUV VinFast VF 3–এর মাধ্যমে বিশ্ববাজারে শহরকেন্দ্রিক ইলেকট্রিক মোবিলিটির একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করতে চলেছে। বক্সি ও দুর্দান্ত ডিজাইনের এই ছোট আকৃতির ইভিটি মূলত তরুণ প্রজন্ম ও শহুরে ব্যবহারকারীদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। ভারতীয় বাজারে এই গাড়িটির আসতে পারে ২০২৬ সালের মাঝামাঝি সময়ে।

ইতোমধ্যে প্রকাশ্যে আসা নানা ছবি থেকেই বোঝা যাচ্ছে, VinFast VF 3–এর অন্যতম বড় আকর্ষণ এর নকশা। আকারে ছোট হলেও এর SUV-সুলভ চেহারা, বড় চাকা এবং কাস্টমাইজেশনের সুযোগ একে আলাদা পরিচিতি দেয়। ভিতরের দিকে রয়েছে একটি সাধারণ কিন্তু কার্যকর ইন্টেরিয়র—চার আসনের বিন্যাস, ১০-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ম্যানুয়াল এয়ার কন্ডিশনিং এবং ফ্যাব্রিক সিট। প্রয়োজনে বুট স্পেস বাড়ানোর সুবিধাও রয়েছে, যা দৈনন্দিন শহুরে ব্যবহারে বেশ কার্যকর।

পারফরম্যান্সের দিক থেকে VF 3–এ ব্যবহৃত হয়েছে ১৮.৬৪ kWh ব্যাটারি প্যাক, যা আন্তর্জাতিক স্পেসিফিকেশন অনুযায়ী প্রায় ২১৫ কিলোমিটার রেঞ্জ দিতে সক্ষম। ৪০ হর্সপাওয়ার শক্তির মোটর ও ১১০ Nm টর্কের সঙ্গে এটি রিয়ার-হুইল ড্রাইভ সেটআপে আসে। এছাড়া ফাস্ট চার্জিং সুবিধা থাকায় গাড়িটি ১০ থেকে ৭০ শতাংশ চার্জ হতে সময় লাগে মাত্র ৩৬ মিনিট।

নিরাপত্তার ক্ষেত্রে গাড়িটিতে রয়েছে ABS, EBD, পার্কিং সেন্সর এবং রিয়ারভিউ ক্যামের মতো গুরুত্বপূর্ণ ফিচার। ভারতীয় বাজারে এর সম্ভাব্য মূল্য ₹৭.৫ থেকে ₹১০ লক্ষের মধ্যে থাকলে এটি MG Comet EV, Tata Tiago EV ও Tata Tigor EV–এর মতো গাড়ির সঙ্গে সরাসরি টক্কর দেবে। সব মিলিয়ে, VinFast VF 3 একটি সাশ্রয়ী, আধুনিক ও শহরবান্ধব ইলেকট্রিক গাড়ি হিসেবে ভারতীয় ইভি বাজারে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে।

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

PCOS থাকলে দিনটা শুরু করবেন কীভাবে? সকাল থেকে রাত, রুটিনে রাখুন এই অভ্যাসগুলি

নেলপলিশে লুকিয়ে মারণ ব্যাধির ঝুঁকি? কেনার আগে দেখে নিন এই উপকরণ রয়েছে কিনা

বর্ষা এলেই কেন বাড়ে ডেঙ্গুর দাপট? সতর্ক না হলে বিপদ!

কাকাদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারে প্রাণ গেল মেয়ের

রাত পোহালেই বিশ্বকর্মা পুজো, একইসঙ্গে শুরু রাহুকাল, পুজোর সঠিক সময় কখন?

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ভেস্তে দেবে বিশ্বকর্মা পুজোর আনন্দ?

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী