PNB-র গ্রাহকদের জন্য জরুরি খবর, ১০ নভেম্বরের মধ্যে এই কাজ না করলে বন্ধ হবে অ্যাকাউন্ট

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) গ্রাহকদের জন্য একটি অত্যন্ত জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে। আগামী ১০ নভেম্বরের মধ্যে নির্দিষ্ট কিছু কাজ সম্পন্ন না করলে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি স্থায়ীভাবে বন্ধ হয়ে যেতে পারে। ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে, অ্যাকাউন্টের অপব্যবহার এবং সুরক্ষাজনিত ঝুঁকি কমানোর লক্ষ্যেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

কোন অ্যাকাউন্টগুলি বন্ধ হতে পারে?

ব্যাঙ্কের নির্দেশিকা অনুযায়ী, সব অ্যাকাউন্ট বন্ধ করা হবে না। কেবল যে অ্যাকাউন্টটিতে ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখের পর থেকে কোনও ধরনের আর্থিক লেনদেন করা হয়নি।অ্যাকাউন্টটির বর্তমান ব্যালেন্স বা জমার পরিমাণ সম্পূর্ণ শূন্য, সেই অ্যাকাউন্ট বন্ধ হবে। নিয়ম অনুসারে, কোনও অ্যাকাউন্টে যদি টানা ২৪ মাস গ্রাহকের পক্ষ থেকে লেনদেন না করা হয়, তবে সেটিকে নিষ্ক্রিয় বা ‘ইনঅপারেটিভ’ (Inoperative) হিসেবে গণ্য করা হয়। এর মধ্যে কেওয়াইসি আপডেট না করা কিংবা ব্যাঙ্কের কোনও পরিষেবার অনুরোধ না জানানোর মতো বিষয়ও অন্তর্ভুক্ত থাকে। আপনার অ্যাকাউন্টের বর্তমান স্ট্যাটাস জানতে দ্রুত শেষ লেনদেনের তারিখ ও ব্যালেন্স চেক করুন।

অ্যাকাউন্ট সচল রাখতে কী করণীয়?

যদি আপনার অ্যাকাউন্টটি বন্ধ হওয়ার তালিকার আওতায় পড়ে থাকে, তবে ১০ নভেম্বরের ডেডলাইনের আগে নিকটস্থ পিএনবি শাখায় যোগাযোগ করে নতুন করে কেওয়াইসি (KYC) নথি জমা দিতে হবে। অ্যাকাউন্টটি পুনরায় চালু করার জন্য পাসপোর্ট, ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স বা আধার কার্ড, প্যান কার্ড অথবা ফর্ম-১৬ নথিসমূহ প্রয়োজন হবে। অ্যাকাউন্টটি পুনরায় সচল করার জন্য একটি লিখিত অনুরোধ বা আবেদনপত্র জমা দিতে হবে। নথিপত্র যাচাইয়ের প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর ব্যাঙ্ক আপনার অ্যাকাউন্টটি আবার চালু করে দেবে। অ্যাকাউন্ট সচল করার প্রক্রিয়া সংক্রান্ত যেকোনো জিজ্ঞাসা বা অতিরিক্ত তথ্যের জন্য পিএনবি-র অফিসিয়াল কাস্টমার কেয়ারের এই টোল-ফ্রি নম্বরগুলিতে কল করতে পারেন ১৮০০-১৮০০, ১৮০০-২০২১। শেষ মুহূর্তের ঝামেলা এড়াতে পিএনবি গ্রাহকদের অবিলম্বে তাদের অ্যাকাউন্টের স্থিতি পরীক্ষা করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

কার্তিক মাসের পুণ্যতিথিতে স্নান, শ্রী বিষ্ণুর কৃপায় খুলবে ভাগ্যের দুয়ার

karwa chauth 2026 rashifol: ভেবেচিন্তে বড় বিনিয়োগ করুন, লক্ষ্মীবারে ৫ রাশির জাতকদের বিপদের আশঙ্কা

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের