সুখবর, শুক্র থেকেই কলকাতায় চালু ভোডাফোনের ৫ জি পরিষেবা

Share:

নিজস্ব প্রতিনিধি: উ‍ৎসবের মুখেই কলকাতা টেলকম সার্কেলের গ্রাহকদের বিশেষ উপহার দিল মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থা ভোডাফোন আইডিয়া (ভিআই)। আগামিকাল শুক্রবার (৫ সেপ্টেম্বর) থেকেই কলকাতায় চালু হচ্ছে ৫জি পরিষেবা। উল্লেখ্য, কয়েক দিন আগেই উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসাবে পরিচিত শিলিগুড়িতে ৫জি পরিষেবা চালু করেছিল ভোডাফোন আইডিয়া।

নিজেদের গ্রাহকদের আরও উন্নত ইন্টারনেট ও সংযোগ পরিষেবা দিতে দেশের ১৭টি প্রধান সার্কেলে ৫জি পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে ভোডাফোন আইডিয়া। ইতিমধ্যে মুম্বই, দিল্লি, বেঙ্গালুরু, মাইশুরু, নাগপুর, নাসিক, পুণে, চণ্ডীগড়, পটনা, জয়পুর, সোনিপত, আমদাবাদ, রাজকোট, সুরাত, ভডদোরা, ছত্রপতি শম্ভাজীনগর, মেরঠ, মালাপ্পুরম, কোঝিকোড়, বিশাখাপত্তনম, তিরুমালা, মাদুরাই, আগ্রা, কোচি, তিরুঅনন্তপুরম, ইন্দোর এবং শিলিগুড়িতে ৫জি পরিষেবা চালু করেছে। এবার কলকাতায় একই পরিষেবা চালু করতে চলেছে।

প্রাথমিক অফার হিসেবে গ্রাহকদের জন্য ২৯৯ টাকা থেকে শুরু হওয়া প্ল্যানে আনলিমিটেড ৫জি ডেটা দিচ্ছে ভোডাফোন। এর ফলে গ্রাহকেরা হাই-ডেফিনিশন স্ট্রিমিং, গেমিং, ভিডিও কনফারেন্সিং, দ্রুত ডাউনলোড এবং রিয়েল-টাইম ক্লাউড অ্যাক্সেস করতে পারবেন। ভোডাফোন-আইডিয়ার কলকাতা সার্কেলের বিজনেস হেড শোভন মুখোপাধ্যায়ের কথায় ‘কলকাতায় ৫জি পরিষেবা চালু করতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত। সিটি অফ জয়-এ আমরা নিয়ে আসছি ভবিষ্যতের সংযোগব্যবস্থা। আমাদের অত্যাধুনিক ৫জি পরিষেবার সঙ্গে শক্তিশালী ৪জি মিলিয়ে, আমরা ব্যবহারকারীদের জন্য আরও বেশি বিকল্প এবং উন্নত অভিজ্ঞতা দিতে চাই। পশ্চিমবঙ্গ জুড়ে বাড়তে থাকা চাহিদা এবং ৫জি হ্যান্ডসেট ব্যবহারের সঙ্গে তাল মিলিয়ে আমরা ধারাবাহিকভাবে আমাদের ৫জি নেটওয়ার্ক বিস্তার করতে প্রতিশ্রুতিবদ্ধ।’ তিনি জানিয়েছেন, কলকাতায় উন্নত ৫জি পরিষেবা প্রদান করতে নোকিয়ার সঙ্গে হাত মিলিয়ে আধুনিক ও শক্তি-সাশ্রয়ী পরিকাঠামো স্থাপন করেছে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর সেলফ-অর্গানাইজিং নেটওয়ার্ক (SON) চালু করেছে, যা স্বয়ংক্রিয়ভাবে নেটওয়ার্কের কার্যক্ষমতা উন্নত করে তোলে।৫জি পরিষেবা চালুর পাশাপাশি সংস্থা কলকাতা ও রাজ্যের বাকি সার্কেলে তাদের ৪জি নেটওয়ার্ককেও উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করেছে। এর ফলে গ্রাহকরা আরও উন্নত কভারেজ, দ্রুততর ডেটা স্পিড এবং সামগ্রিকভাবে উন্নত অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন। ইনডোর কভারেজ মজবুত করতে, শুধুমাত্র কলকাতাতেই ২৪০০-র বেশি এবং বেঙ্গল সার্কেলে ৫৪০০-র বেশি সাইটে ৯০০ মেগাহার্টজ স্পেকট্রাম মোতায়েন করেছে। পাশাপাশি, কলকাতা ও রেস্ট অফ বেঙ্গল জুড়ে ৮৫০-রও বেশি নতুন সাইট স্থাপন করা হয়েছে।

অনুব্রত ঘনিষ্ঠ পাথরসম্রাট টুলু মণ্ডলের দুটি প্রাসাদোপম বাড়ির হদিশ,তদন্তে পুলিশ

হুমায়ূনের দেওয়া চেক বাউন্স! ফুটবলারদের টাকা মেটাতে গিয়ে বিপাকে মহমেডান স্পোর্টিং

সন্ধের আড্ডার সেরা সঙ্গী, বানিয়ে ফেলুন চিংড়ির কাটলেট

‘কথায় কথায় রেফার চলবে না,’ হাসপাতালের সুপারকে কড়া নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

‘হিসেব মেলাতে না পারলে স্বনির্ভরগোষ্ঠীর ঋণ বাতিল’, দুঃসংবাদ শোনালেন দিলীপ

বারুইপুরে এনকাউন্টার কাণ্ডে পুলিশের কাছে রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট

পাকিস্তানে বসে জঙ্গি কার্যকলাপ, ৫ অভিযুক্তের সম্পত্তি বাজেয়াপ্ত জম্মু-কাশ্মীর পুলিশের

প্রথম শ্রেণি থেকেই আমূল পরিবর্তন সিলেবাসে, বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর

চট্টগ্রামের ত্রাস কুখ্যাত গ্যাংস্টার ডেভিড ইমনের কাছ থেকে উদ্ধার আধার কার্ড

হাওড়া ডিভিশনে ফের একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, ঘোষণা পূর্ব রেলের

সল্টলেকে ঘরের ভিতরে জোড়া মৃতদেহ উদ্ধার, খুন নাকি আত্মহত্যা? তদন্তে পুলিশ

প্রেমিকের সামনে নিট পরীক্ষার্থীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩

তিনটি মামলায় অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের

সিঙ্গুর, দুর্গাপুরে কেমিক্যাল পার্ক গড়তে শুভেন্দুকে চিঠি শমীকের