গুডবাই ভারত, দেশে আর মিলবে না ভক্সওয়াগনের পোলো

সোশ্যাল মিডিয়ায় আবেগঘন একটি চিঠি পোস্ট

Share:

নিজস্ব প্রতিনিধি:  ভক্সওয়াগন ভারতে আর তৈরি করবে না পোলো গাড়ি। সংস্থা সোশ্যাল মিডিয়ায় আবেগঘন একটি চিঠি পোস্ট করেছে। চিঠিতে তারা লিখেছে, ‘রাস্তা খুবই সুন্দর। কিন্তু রাস্তার শুরু যেমন আছে, শেষও আছে। দীর্ঘ ১২ বছর ধরে পথ চলার পর এবার ইতি টানতে হচ্ছে। মনে পড়ছে ফেলে আসা দিনের কথা। সেটা ২০০৯ সালের ঘটনা। চাকন প্ল্যান্টে শুরু হয়েছিল আমাদের উৎপাদন। পরের বছর, অর্থাৎ ২০১০ সালে অটো এক্সপোতে আমাদের প্রথম সাক্ষাৎ। দীর্ঘ সময় ধরে ভারতের বিভিন্ন প্রান্তে গিয়েছিলাম। যেখানেই গিয়েছি সেখানেই আপনাদের অকুণ্ঠ ভালোবাসা পেয়েছি। এত ভালোবাসা পাওয়ার আশা আমাদের কোনওকালেই ছিল না। স্বপ্নেও ভাবতে পারিনি। এক দশকের বেশি সময় ধরে আমাদের চলা এখানেই শেষ করতে হচ্ছে। ভারতের কথা মনে থাকবে, ভারতবাসীর কথা মনে থাকবে। আর এই স্বপ্নের সফর যাদের ছাড়া সম্ভব হত না, সেই ইঞ্জিনিয়ার, ডিলার, সার্ভিস টিম, আর আপনারা- আমাদের প্রিয় ক্রেতারা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’

সোশ্যাল মিডিয়া এই পোস্ট পরে অনেকেই আবেগমথিত হয়ে পড়েন। বিশেষ করে তারা, যারা এই সংস্থার তৈরি গাড়ি ছাড়া অন্য কোনও সংস্থার গাড়ির কথা ভাবতে পারতে না।

১২ বছরের দীর্ঘ যাত্রা শেষের আগে ভক্সওয়াগন গত সপ্তাহের প্রথম দিকে পোলো লিজেন্ড নামে নতুন একটি গাড়ি বাজারে আনে। মাত্র সাতশো গাড়ি তারা তৈরি করে। নতুন এই গাড়ির মূল্য (এক্স শোরুম প্রাইস) ১০.২৫ লক্ষ টাকা।  বাজারে আসার সঙ্গে সঙ্গে প্রায় সব গাড়ি বিক্রি হয়ে যায়। সেটাই তাদের সর্বশেষ উৎপাদন।

আরও পড়ুন মাত্র ১৫৫ টাকাতেই পেয়ে যান নতুন কুলার, জেনে নিন কীভাবে

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিস’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা

মেয়ের বান্ধবীকে যৌন হেনস্থা, অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

শ্যাম্পু-তেল দিয়েও থামছে না চুল পড়া? বাড়িতেই বানান এই ৫ হেয়ার মাস্ক

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

এবার নৈহাটি থেকে সরাসরি পৌঁছনো যাবে জোকা, চালু হল এসি বাস

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

রহস্যমৃত্যু রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের, ঘটনাস্থল থেকে উদ্ধার সুইসাইড নোট

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট

‘আশিসের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই, নোটিসও ধরানো হয়নি’, জানালেন বীরভূমের পুলিশ সুপার

‘আশিসদাকে চাপ দিয়েছিল ঋতব্রতরা,’ বিস্ফোরক দাবি কুণালের