৯,৪০০ অ্যাকাউন্ট বন্ধ করল হোয়াটসঅ্যাপ, কারণ কী?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভারতে বাড়তে থাকা “ডিজিটাল অ্যারেস্ট” প্রতারণা রুখতে বড় পদক্ষেপ নিল হোয়াটসঅ্যাপ। কেন্দ্রীয় সরকারের তরফে সুপ্রিম কোর্ট-এ জানানো হয়েছে, ২০২৬ সালের জানুয়ারি থেকে ১২ সপ্তাহে এই ধরনের প্রতারণার সঙ্গে যুক্ত ৯,৪০০-রও বেশি অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। সরকারি সংস্থাগুলির সঙ্গে সমন্বয় করে চালানো বিশেষ অভিযানের ফলেই এই সাফল্য মিলেছে বলে দাবি।

অ্যাটর্নি জেনারেল আর. ভেঙ্কটরামানি আদালতে জানিয়েছেন, প্রতারকরা নিজেদের ‘দিল্লি পুলিশ’, ‘সিবিআই’ বা ‘এটিএস’ পরিচয়ে ভুয়ো অ্যাকাউন্ট খুলে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে টাকা আদায় করছিল। এই চক্র ভাঙতে হোয়াটসঅ্যাপ নতুন প্রযুক্তি ব্যবহার শুরু করেছে-যার মধ্যে রয়েছে লোগো মিলিয়ে দেখা, অ্যাকাউন্টের নাম ট্র্যাক করা, এবং প্রতারণার ধরণ শনাক্তে উন্নত ভাষার মডেল। তদন্তে উঠে এসেছে, বহু অ্যাকাউন্ট দক্ষিণ-পূর্ব এশিয়া, বিশেষত কম্বোডিয়া থেকে পরিচালিত হচ্ছিল। ভারতীয় সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার, ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক এবং টেলিকম দফতরের তথ্যের ভিত্তিতেই এই অভিযান শুরু হয়।

আরও পড়ুনঃভোটারদের জন্য বিশেষ হেল্প লাইন চালু করল সিআরপিএফ

একইসঙ্গে, প্রতারণা ঠেকাতে একাধিক নতুন ফিচার আনা হচ্ছে-অপরিচিত নম্বর থেকে প্রথম বার্তা এলে সতর্কবার্তা, অজানা নম্বরের অ্যাকাউন্টের বয়স দেখানো, সন্দেহজনক প্রোফাইল ছবি আড়াল করা ইত্যাদি। কেন্দ্র সরকারও সুপ্রিম কোর্টে জমা দেওয়া রিপোর্টে বায়োমেট্রিক সিম যাচাই, সন্দেহজনক ব্যাঙ্ক অ্যাকাউন্টে অস্থায়ী লেনদেন বন্ধের মতো পদক্ষেপের প্রস্তাব দিয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, এই চক্র সম্পূর্ণ ভাঙতে বহু দেশের আইন প্রয়োগকারী সংস্থার সমন্বিত উদ্যোগ জরুরি।

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

শেখ হাসিনাকে আত্মসমর্পণের সুযোগ নয়, দিল্লি থেকে ধরে নিয়ে যেতে চায় তারেক সরকার

মুমূর্ষু রোগী এলেই রেফার নয়, হাসপাতালগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা

‘জিনা হারাম হো জায়েগা’, মমতা অনুগামী তৃণমূল নেতার বাড়িতে গিয়ে হুমকি পুলিশের

অভিষেকের অফিস উচ্ছেদের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ বাড়ির মালিক