হোয়াটসঅ্যাপে আসছে কড়াকড়ি! স্প্যাম আর বিরক্তিকর মেসেজ থেকে এবার মিলবে ছুটি

Share:

নিজস্ব প্রতিনিধি: জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ (WhatsApp) ব্যবহারকারীদের জন্য দারুণ খবর! এবার যেন একটু শান্তি ফিরবে মেসেজিং-এর দুনিয়ায়। কারণ, জনপ্রিয় এই মেসেজিং প্ল্যাটফর্মে আসতে চলেছে এক বিরাট পরিবর্তন – যা স্প্যাম বা অচেনা লোকের অযথা মেসেজ পাঠানোর ঝঞ্ঝাট থেকে মুক্তি দিতে পারে। খুব শিগগিরই নতুন চ্যাটে মেসেজ পাঠানোর একটা নির্দিষ্ট ‘সীমা’ (Limit) বেঁধে দেবে হোয়াটসঅ্যাপ। এর ফলে প্ল্যাটফর্মটি হবে আরও বেশি নিরাপদ ও নিয়ন্ত্রিত।

নিউ চ্যাট মেসেজ লিমিটকী এই নতুন ফিচার?

এই নতুন সুবিধার নাম দেওয়া হয়েছে নিউ চ্যাট মেসেজ লিমিট। নাম শুনেই বোঝা যাচ্ছে—এটা নতুন চ্যাট বা অপরিচিত কারও সঙ্গে কথা বলার ক্ষেত্রে মেসেজের সংখ্যা নিয়ন্ত্রণ করবে।

ধরুন, আপনি হঠাৎ করে সম্পূর্ণ নতুন কাউকে মেসেজ পাঠাচ্ছেন। এই নিয়ম চালু হলে, আপনি কিন্তু ইচ্ছেমতো যত খুশি মেসেজ পাঠাতে পারবেন না। একটা নির্দিষ্ট সংখ্যক মেসেজ পাঠানোর পর আপনার মেসেজ পাঠানো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে! এই সীমা কাছাকাছি এলে আপনাকে হোয়াটসঅ্যাপের তরফ থেকে সতর্ক (Alert) করা হবে।

বিশেষ করে, যদি কেউ আপনার মেসেজের উত্তর না দেয়, তাহলে অযথা বারবার মেসেজ করে তাকে বিরক্ত করা বা স্প্যাম করার সুযোগ আর থাকবে না। এর ফলে ব্যবহারকারীরা জরুরি মেসেজই শুধু পাঠাতে পারবেন এবং চ্যাটগুলো হবে অনেক বেশি কাজের।

কোথায় দেখা গেল এই পরিবর্তন?

এই মুহূর্তে ফিচারটি কিন্তু চূড়ান্তভাবে সবার জন্য আসেনি, এটি এখনও ‘বিটা ভার্সন’-এ (Beta Version) পরীক্ষা-নিরীক্ষার মধ্যে আছে। প্রযুক্তি ওয়েবসাইট WABetaInfo প্রথম এই খবরটি সামনে এনেছে। তাদের রিপোর্ট অনুযায়ী, অ্যান্ড্রয়েড (Android) ফোনের ২.২৫.৩১.৫ ভার্সনে (Version 2.25.31.5) এই ফিচারটি দেখা গিয়েছে। তারা নিশ্চিত, খুব তাড়াতাড়িই সব স্মার্টফোন ব্যবহারকারীরা এই পরিবর্তন দেখতে পাবেন।তবে, মেসেজের এই ‘সীমাটা’ ঠিক কত হবে—মানে দিনে ক’টা, সপ্তাহে ক’টা বা মাসে ক’টা—সেই বিষয়ে হোয়াটসঅ্যাপ এখনও স্পষ্ট করে কিছু জানায়নি।

এই নিউ চ্যাট মেসেজ লিমিট চালু হলে সবচেয়ে বড় সুবিধা হবে Spam এবং হয়রানি কমানো। আজকাল অচেনা নম্বর থেকে নানান ধরনের বিরক্তিকর এবং অপ্রয়োজনীয় মেসেজ আসার সমস্যা খুবই বেড়ে গিয়েছে, যা আটকানো কঠিন। হোয়াটসঅ্যাপ তাদের এই নতুন নিয়ম দিয়ে সেই সমস্যার মূলে আঘাত করতে চাইছে।

WABetaInfo এই ফিচারের কিছু স্ক্রিনশটও (Screenshot) প্রকাশ করেছে, যা দেখে বোঝা যাচ্ছে কীভাবে এটি কাজ করবে। চ্যাটকে আরও নিয়ন্ত্রিত ও নিরাপদ রাখার জন্য এটি সত্যিই একটি অতিরিক্ত ও কার্যকরী পদক্ষেপ।

এর আগেও হোয়াটসঅ্যাপে স্প্যাম মেসেজ রিপোর্ট করা বা ব্লক (Block) করার মতো অপশন ছিল। কিন্তু এই নতুন ফিচারটি সুরক্ষার ক্ষেত্রে একটা অতিরিক্ত স্তর (Extra Layer) যোগ করবে বলে আশা করা হচ্ছে। প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন, এতে স্প্যামের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমবে।

রথযাত্রায় শুধু জগন্নাথ মন্দির নয়, পুরীর কাছেই ঘুরে আসতেই পারেন ৮ অফবিট স্থানে

রবির সকালেই ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গে, উত্তরে ভারী দুর্যোগ! জারি সতর্কতা

আমেরিকা থেকে গ্রেফতার বিতর্কিত ইনফ্লুয়েন্সার অ্যান্ড্রু টেট ও তার ভাই ক্রিস্টান

কেতুর নক্ষত্র পরিবর্তনে বদলাবে ভাগ্য, ৫ রাশির জাতকের জীবনে মহাযোগ!

শ্রাবণ মাসে মহাদেবের কৃপা পেতে পুজো করুন এই ৪ পবিত্র গাছের, ফিরবে সৌভাগ্য

রাশিফল: সংসারে অশান্তি, মায়ের সঙ্গে তীব্র ঝামেলা হওয়ার সম্ভাবনা

সংসদ অধিবেশন নিয়ে রবিবারের সর্বদলীয় বৈঠকে ডাক পেলেন সুদীপ-কাকলি

মধ্যপ্রাচ্য সঙ্কট আরও গভীর, আমেরিকার সঙ্গে শান্তি সমঝোতা স্মারক বাতিল করল ইরান

দিল্লির রক্তচাপ বাড়িয়ে রবিবার থেকে শুরু বাংলাদেশ ও মার্কিন সেনার যৌথ মহড়া

লর্ডসে সিরিজ ফয়সালার ম্যাচে দলে ফিরছেন রাহুল-কুলদীপ? কারা বাদ পড়বেন?

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ৮, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চ, ২৪ জুলাই বিশ্বজুড়ে মুক্তি পাবে ছবি

সিঁড়ি ভাঙতে গিয়ে দম ফুরিয়ে যাচ্ছে? বিকল হতে পারে শরীরের এই গুরুত্বপূর্ণ অঙ্গ!

৭২ বছরের দাম্পত্য সম্পর্কে ছেদ, স্ত্রীকে হারালেন প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়া