এবার পকেটে টান পড়বে হোয়াটসঅ্যাপ ব্যবহারেও, বিনামূল্যে মিলবে না এই ৩টি ফিচার, জানুন বিস্তারিত

Share:

নিজস্ব প্রতিনিধি: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য আসতে চলেছে বড় পরিবর্তন! এতদিন সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা দিলেও এবার প্রিমিয়াম সাবস্ক্রিপশন মডেল চালুর পথে হাঁটছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। ইতিমধ্যেই অ্যাপে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি দেখা যেতে শুরু করেছে। তবে চিন্তার কিছু নেই-এই সাবস্ক্রিপশন হবে সম্পূর্ণ ঐচ্ছিক, অর্থাৎ চাইলে তবেই ব্যবহারকারীরা প্রিমিয়াম পরিষেবায় যুক্ত হতে পারবেন।

মেসেজিং অ্যাপের নতুন ফিচার নিয়ে নিয়মিত আপডেট দেওয়া ওয়েবসাইট WABetaInfo জানিয়েছে, গুগল প্লে স্টোরে প্রকাশিত হোয়াটসঅ্যাপ বিটার সর্বশেষ অ্যান্ড্রয়েড সংস্করণ (2.26.9.6)-এ এই প্রিমিয়াম পরিকল্পনার ইঙ্গিত মিলেছে। সেখানে ‘নাজার’ নামে একটি নতুন ফিচার দেখা গিয়েছে এবং ব্যবহারকারীরা নতুন প্ল্যানের জন্য অপেক্ষা তালিকায় নাম নথিভুক্ত করতে পারছেন।

আরও পড়ুন: রঙের উৎসবে নজরদারির ‘কড়া দাওয়াই’, অলিগলিতে টহলদারি পুলিশের

প্রতিবেদনে শেয়ার করা স্ক্রিনশট থেকে জানা যাচ্ছে, প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেওয়া ব্যবহারকারীরা বেশ কিছু অতিরিক্ত সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে-

এক্সক্লুসিভ বা বিশেষ স্টিকার প্যাক
চ্যাট পিন করার জন্য অতিরিক্ত স্লট
নির্ধারিত সময়ে বার্তা পাঠানোর (Scheduled Message) সুবিধা

অপেক্ষা তালিকায় নাম লেখানোর অর্থ এই নয় যে ব্যবহারকারী স্বয়ংক্রিয়ভাবে সাবস্ক্রিপশন পাবেন। এটি মূলত আগ্রহ প্রকাশের একটি ধাপ। পরিকল্পনাটি আনুষ্ঠানিকভাবে চালু হলে আলাদা সাবস্ক্রিপশন প্রক্রিয়ার মাধ্যমে যুক্ত হতে হবে।

হোয়াটসঅ্যাপের তরফে জানানো হয়েছে, এই নোটিফিকেশনের উদ্দেশ্য হল ব্যবহারকারীদের জানানো যে তাঁদের অ্যাকাউন্ট ভবিষ্যতে প্রিমিয়াম প্ল্যানের জন্য যোগ্য কি না। পরিকল্পনাটি চালু হলে পরিষ্কারভাবে সাবস্ক্রিপশন সংক্রান্ত নির্দেশিকা জানানো হবে। সব মিলিয়ে, ফ্রি পরিষেবার পাশাপাশি এবার প্রিমিয়াম অভিজ্ঞতার দিকেও পা বাড়াচ্ছে হোয়াটসঅ্যাপ। নতুন ফিচার ব্যবহার করতে চাইলে হয়তো খরচ করতে হতে পারে সামান্য সাবস্ক্রিপশন ফি।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই